ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

বিজিবি ক্যাম্পের মল্লিক পাড়ায় চুরি করতে গিয়ে তাণ্ডব চালিয়ে ধরা পড়ল মদ্যপ চোর

শহরের বিজিবি ক্যাম্প সংলগ্ন মল্লিক পাড়ায় একটি পাঁচতলা ভবনে উঠে মদ্যপ অবস্থায় তাণ্ডব চালিয়েছে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। স্থানীয়দের দাবি, সে চুরি করতে ভবনে প্রবেশ করেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ৩০ মিনিটের দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তারা। সেখানে গিয়ে দেখা যায়, এক ব্যক্তি দা হাতে ভবনের ভেতরে আতঙ্ক সৃষ্টি করছে এবং পাঁচতলায় উঠে গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন ধরিয়ে দেয়।
তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, তারা চেষ্টা করেছেন যেন কোনো প্রাণহানি না ঘটে, তবে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় থাকায় তাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছিল না।

ঘটনার একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।এখনো পর্যন্ত ওই দুর্বৃত্তের পরিচয় নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

বিজিবি ক্যাম্পের মল্লিক পাড়ায় চুরি করতে গিয়ে তাণ্ডব চালিয়ে ধরা পড়ল মদ্যপ চোর

আপডেট সময় : ০২:৩০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫