ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্ববাজারে ব্যারেল প্রতি তেলের দাম ছাড়াল ১০৩ ডলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোন অভিযানের জন্য প্রস্তুত পুলিশ উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার আশঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কক্সবাজার সফরের বিস্তারিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৫ দিনের সফরে কক্সবাজার পৌঁছেছেন। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) সকালে তিনি ঢাকা থেকে আকাশপথে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি সড়কপথে নির্বাচনী প্রচারণার উদ্দেশ্যে চকরিয়া রওনা হন।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) নির্বাচনী এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নেবেন।

সফরের বিস্তারিত সূচি:

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো: ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, সপ্তাহব্যাপী এই সফরে তিনি বিরামহীন প্রচারণা চালাবেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর): কক্সবাজার থেকে সরাসরি খুটাখালীতে পৌঁছে পীর সাহেব হাফেজ আব্দুল হাই হুজুরের কবর জিয়ারত ও দলীয় অফিস উদ্বোধন করেন। এরপর ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখবেন। রাতে তিনি পেকুয়াস্থ নিজ বাসভবনে অবস্থান করবেন।

বুধবার (৩ ডিসেম্বর): সকালে পিতা-মাতার কবর জিয়ারতের মাধ্যমে পেকুয়ায় প্রচারণা শুরু করবেন। এদিন শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে গণসংযোগ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের কবর জিয়ারত করবেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর): মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভায় যোগ দেবেন।

শুক্রবার (৫ ডিসেম্বর): কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ডেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করবেন। এদিন তিনি বিভিন্ন মাদ্রাসা ও দলীয় অফিস পরিদর্শন করবেন।

শনিবার (৬ ডিসেম্বর): চকরিয়ার কেয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে মহিলা সমাবেশে যোগ দেবেন। এছাড়া ফাঁসিয়াখালী, কাকারা ও বরইতলী ইউনিয়নে গণসংযোগ করবেন।

রবিবার (৭ ডিসেম্বর): সফরের শেষ দিনে হারবাং ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করবেন। দুপুরে চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
নির্ধারিত কর্মসূচি শেষে রবিবার (৭ ডিসেম্বর) রাত ৮টার ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

ঘুষ হিসেবে জমি নিয়ে ফাঁসলেন উপ-সচিবসহ ৫ জন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের কক্সবাজার সফরের বিস্তারিত

আপডেট সময় : ১১:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫