ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার ইয়াবার টাকায় বালুখালীর কথিত শ্রমিক নেতা’র নাটকীয় উত্থান, আছে টর্চার সেল! সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ঈদ শুভেচ্ছা চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ টেকনাফে বিদেশি পিস্তল ও ‘আইস’ উদ্ধার, আটক ১ মক্কায় গাড়ি বিক্রির প্রলোভন দেখিয়ে প্রতারণা, অসুস্থ প্রবাসী নিঃস্ব মহেশখালীতে সিএনজির চাপায় পা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশু আয়েশা মারা গেছে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রস্তুতি পরিদর্শনে এমপি কাজল টেকনাফে বাস–সিএনজি মুখোমুখি সংঘ’র্ষে শি’শু’র মৃ’ত্যু, আ’হত ৪

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন কয়েকজন

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • 2269

বিএনপির ঘোষিত ২৩৭ সম্ভাব্য প্রার্থীর মধ্যে কয়েকজন চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, অন্তত ২৩ প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত ও সমন্বয় কমিটি। তবে প্রার্থী নিয়ে তৃণমূলে ধারণার চেয়ে কম বিক্ষোভ হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা।

প্রায় দুই দশক পর মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গত ৩ নভেম্বর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই তালিকা প্রায় চূড়ান্ত।

কিন্তু ঘোষণার পরপরই সাতক্ষীরা, ময়মনসিংহ, সিলেট, নাটোর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তাদের দাবি—আন্দোলন ও সংগ্রামে ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন।

এমন পরিস্থিতিতে বিক্ষোভ হওয়া আসনগুলো নিয়ে আলোচনা হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির বৈঠকে।

স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে পরিমাণ আসনে এ ধরনের প্রতিবাদ হচ্ছে, তা খুবই সামান্য। একজন প্রার্থীর অসন্তুষ্টি থাকতেই পারে। আমি বিশ্বাস করি, ধীরে ধীরে সব সমাধান হয়ে যাবে।’

দলের অন্য স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘এটা সব রাজনৈতিক দলেই হয়। এত বড় নির্বাচন, এত প্রার্থী—দুই-চারজন বিক্ষুব্ধ হবেই। আমরা সবাইকে বুঝিয়ে সঠিক প্রার্থীকেই মনোনয়ন দেবো। প্রত্যেক এলাকায় দায়িত্বপ্রাপ্ত স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি দেখবেন।’

জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, তৃণমূলের মতামত নিয়ে আলোচনার মাধ্যমে প্রার্থিতা চূড়ান্ত করা হবে। শিগগিরই বাকি ৬৩ আসনেও জোটসহ বিএনপির প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

সুত্র: ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন

ট্যাগ :

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন কয়েকজন

আপডেট সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫