ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

বাহারছড়ায় পরকীয়ার অভিযোগে নারীকে মধ্যযুগীয় কায়দায় নি’র্যা’তন

কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পরকীয়ার অভিযোগ তুলে এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

মঙ্গলবার রাতে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়—এক নারীকে বেধড়ক মারধর করা হচ্ছে। তার হাত মোটা রশি দিয়ে বাঁধা, রশিতে রক্তের দাগ স্পষ্ট। ভিডিওতে উপস্থিত কয়েকজন যুবককে বলতে শোনা যায়, ওই নারীকে “রাতের বেলায় আপত্তিকর অবস্থায় ধরা হয়েছে।” একই ঘটনায় অভিযুক্ত পরকীয়া প্রেমিককেও মারধর করা হয় বলে ভিডিওতে দেখা যায়।

ভিডিওতে উল্লেখ আছে ঘটনাস্থল টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা। তবে সুনির্দিষ্টভাবে কোন পাড়া বা ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত নারীর স্বামী বর্তমানে প্রবাসে অবস্থান করছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে তীব্র প্রতিক্রিয়া। কেউ কেউ বিষয়টি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করলেও অধিকাংশই নারীকে নির্যাতনের ঘটনাটিকে “জঘন্য ও অমানবিক অপরাধ” বলে আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কক্সবাজার জেলা জজ আদালতের আইনজীবী শিপ্ত বড়ুয়া বলেন, “অপরাধ করেছে বলে কেউ নিজ হাতে শাস্তি দিতে পারে না। এ ধরনের কাজ নিজেরাই অপরাধ হিসেবে গণ্য হয়। আইন নিজের হাতে তুলে নেওয়া আইনবিরোধী।”

বিষয়টি জানতে চাইলে টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর দূর্জয় বিশ্বাস জানান, “এ ঘটনায় এখনো কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। তবে কেউ অভিযোগ করলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হবে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

বাহারছড়ায় পরকীয়ার অভিযোগে নারীকে মধ্যযুগীয় কায়দায় নি’র্যা’তন

আপডেট সময় : ০৯:৩০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫