ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ জাতিসংঘ কেন অপ্রয়োজনীয়? কক্সবাজারে ঠিকাদারকে ‘মিথ্যা মামলায় ফাঁসানোর’ অভিযোগ, এসপির কাছে স্ত্রীর আবেদন মহেশখালীতে সড়ক দুর্ঘটনা: যুবক নিহত খুনিয়াপালংয়ে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় দুই শিশুর মৃত্যু! উখিয়া কোর্টবাজারে র‌্যাব ও ভোক্তা অধিকারের যৌথ অভিযান: ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জেলা সংগীত শিল্পী পরিষদের ইফতার সম্পন্ন অধিধ্বনির উদ্যোগে শিশুদের নাট্য কর্মশালা ‘অভিনয়ের হাতেখড়ি’র উদ্বোধন নিজেকে নির্দোষ দাবি টেকনাফের ফরিদের: র‍্যাব বলছে ১৭ মামলার পলাতক আসামী স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ বাস্তবায়নে সৈকতে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু জেলা প্রশাসনের অপহরণের দুই দিন পর কিশোর উদ্ধার, গ্রেপ্তার ১ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন : জামায়াত আমির

বাজারে চালের মূল্য বৃদ্ধি, কক্সবাজারে খাদ্য অধিদপ্তরের অভিযান

সাম্প্রতিক সময়ে কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে চালের মূল্য হঠাৎ করে বেড়ে যাওয়ায় ভোক্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে চালের বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ অনুসন্ধানে এবং মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মাঠে নেমেছে খাদ্য অধিদপ্তর।

সোমবার (২৩ জুন) দুপুরে কক্সবাজার বড় বাজারের চাউল বাজারে খাদ্য অধিদপ্তরের একটি টিম অভিযান চালায়। এ সময় চালের গুদাম ও পাইকারি দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে মূল্য তালিকা না টাঙানো এবং বিভিন্ন অসঙ্গতি নিয়ে ব্যবসায়িদের সর্তক করা হয় ।

কক্সবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক আবু কাউসার জানান, “বাজারে চালের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পেছনে কিছু অসাধু ব্যবসায়ী মজুতদারির মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। আমরা নিয়মিত বাজার তদারকি করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

এদিকে চালের দাম বৃদ্ধিতে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ।

খাদ্য অধিদপ্তর জানিয়েছে, বাজার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

বাজারে চালের মূল্য বৃদ্ধি, কক্সবাজারে খাদ্য অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৫:২৮:২৮ অপরাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫