ঢাকা ০২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা কক্সবাজারে বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যসহ ৯ আসামি গ্রেপ্তার রামুতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কালবৈশাখী ঝড়ে গলল ‘সাদা সোনা’, কোটি টাকার ক্ষতিতে দিশেহারা চাষি

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রেরণ

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সাথে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশকারি রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির ৫২ সদস্যকে আদালতে আনা হয়েছে। আটক একজন গুরুতর আহত হওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার দুপুর সোয়া ২ টার দিকে আটক এসব রোহিঙ্গাদের টেকনাফ থানা থেকে কক্সবাজার আদালতে আনা হয়।

টেকনাফ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, রোববার টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে রোহিঙ্গা সশস্ত্র গোষ্টির সদস্য সহ ৫৭ জনকে বিজিবি আটক করে থানায় হস্তান্তর করে। এর মধ্যে যাচাই-বাছাই করে নাফ নদীতে মাছ আহরণকারি ২ বাংলাদেশি নাগরিক সহ নিরীহ ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে।

এছাড়া অপর ৫৩ জনের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে বিজিবির উখিয়া ৬৪ ব্যাটালিয়নের সদস্য নায়েক ছরওয়ারুল মোস্তফা বাদী হয়ে রোববার রাতে টেকনাফ থানায় মামলা দায়ের করেন। এদের মধ্যে একজন গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ওসি বলেন, মঙ্গলবার দুপুরে মামলার এজাহারভূক্ত ৫২ জনকে কক্সবাজার আদালত হাজির করা হয়েছে।

শুনানী শেষে আদালতের আদেশ মোতাবেক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান, সাইফুল ইসলাম।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর

বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সীমান্তে আটক ৫২ জন কে আদালতে প্রেরণ

আপডেট সময় : ০৩:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬