ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বনের বুক চিরে কুতুপালংয়ে প্রাসাদ নির্মাণ, অসহায় বনবিভাগ

একসময় কর্মচারী হিসেবে কাজ করতেন উখিয়ার একটি মোবাইল বিক্রির দোকানে,সময়ের ব্যবধানে তিনি এখন অঢেল সম্পদের মালিক মোহাম্মদ শাহাজালাল।

কুতুপালংয়ের স্থানীয় মোহাম্মদ শরীফের পুত্র শাহজালাল।

শনিবার (২০ ডিসেম্বর) সরজমিনে দেখা যায়, ইট-পাথরের আভিজাত্যে সংরক্ষিত বনাঞ্চলের জায়গা দখলে নিয়ে শাহজালাল কুতুপালংয়ে গড়ে তুলছেন বহুতল ভবন।

গত ১৭ ডিসেম্বর রামুতে প্রায় ৬০ হেক্টর বনের জমি উদ্ধার করে কক্সবাজার দক্ষিণ বনবিভাগ, যেখানে ছিল স্থানীয়দের পানের বরজ ও সুপারি বাগান।

অভিযোগ আছে, এসব উচ্ছেদে তৎপরতা দেখালেও শাহজালালদের মত প্রতাপশালীর দখলকৃত জায়গা উদ্ধারে বনবিভাগের ভূমিকা অদৃশ্যকারণে একরকম নিষ্প্রাণ।

তবে দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযুক্ত শাহজালাল জায়গাটি খতিয়ানভুক্ত বলে দাবী করেছেন।

মান্নান প্রতিবেদককে বলেন, ‘ নির্মাণাধীন ভবন বনবিভাগের জায়গাতেই তৈরি করা হচ্ছে, কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছেন। আমরা আদালতে যাবো এবং উচ্ছেদের জন্য অনুমতি চাইবো।’

এবিষয়ে জানতে চেয়ে শাহজালালের মুঠোফোনে যোগায়োগ করা হলেও সংযোগ মেলেনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

বনের বুক চিরে কুতুপালংয়ে প্রাসাদ নির্মাণ, অসহায় বনবিভাগ

আপডেট সময় : ১২:১১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫