ঢাকা ১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের মহেশখালীতে ঘুরতে এসে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার প্রবাসী যুবকের মৃত্যু লিংক রোডে এসআরবির হাতে আটক ২ ২ মাদক কারবারি : ইয়াবা উদ্ধার পেকুয়ায় সড়ক অবরুদ্ধ করে লবণবোঝাই, ট্রাকচালককে ১০ হাজার টাকা জরিমানা দেশের স্বার্থ ও জনস্বার্থ বিবেচনা করেই কাজ করতে হবে-টেকনাফে শহীদউদ্দীন চৌধুরী এ্যানি কক্সবাজারে চালু হলো মাদকদ্রব্য অপরাধ দমনে তিন ট্রাইব্যুনাল পড়ে আছে মহেশখালীর ৮ হাজার কোটি টাকার পাইপলাইন নিখোঁজের ৮ বছর পর বালুখালীর জসিমকে  পঞ্চগড় থেকে ফিরে পেল পরিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা
রাজা পালংয়ে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী-

“বঞ্চিত ও মেহনতি মানুষের কল্যাণ’ই আমাদের অগ্রাধিকার”

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বঞ্চিত ও মেহনতি মানুষের কল্যাণ’ই আমাদের অগ্রাধিকার। উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দেশের চেহারা পরিবর্তন করতে বেশি দিন লাগবে না। আমরা সমাজ ও রাষ্ট্রের সকল ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ ও জনগণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এই দেশ কে নতুন আঙ্গিকে সাজানোর সুযোগ সৃষ্টি করবে। আমরা চুয়ান্ন বছরের পুরনো ব্যবস্থার বিপরীতে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা ধারণ করে এগিয়ে যেতে চাই। এর জন্য প্রয়োজন সারা দেশের মতো উখিয়া – টেকনাফ আসনে দাঁড়ি পাল্লা মার্কার বিজয়। তিনি রাজাপালংবাসীকে সত্য, সুন্দর ও কল্যাণমূলক সমাজ প্রতিষ্ঠায় দাঁড়ি পাল্লা মার্কায় ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ৬ অক্টোবর বিকেলে ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে গণসংযোগকালে উপরোক্ত কথাগুলো বলেন জেলা জামায়তের আমীর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, রাজা পালং ইউনিয়ন আমীর মুহাম্মদ রুহুল আমিন, উখিয়া সদর সভাপতি নূর মোহাম্মদ সিকদার, সেলিম উদ্দিন, মুহাম্মদ নূরুল আবছার, অ্যাডভোকেট ওলি উল্লাহ, নিবরাজ, মুহাম্মদ আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

হলদিয়ায় কিশোরকে মারধর করে অপহরণ : থানায় অভিযোগ দায়ের

রাজা পালংয়ে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী-

“বঞ্চিত ও মেহনতি মানুষের কল্যাণ’ই আমাদের অগ্রাধিকার”

আপডেট সময় : ০৯:৩৪:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫