ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী চাকুরি পেছনে না ঘুরে নিজেই উদ্যোক্তা হয়ে চাকুরি দাতা হোন- জেলা প্রশাসক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী আজ অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

ঈদের দিন ফিলিস্তিনের পতাকা ওড়ানোর অভিযোগে ভারতে বিদ্যুৎ বিভাগের এক কর্মীকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। তারা এটিকে ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেছে।

ঘটনাটি ঘটেছে দেশটির উত্তরপ্রদেশের সাহারানপুরের কৈলাশপুর পাওয়ার হাউজে। ভুক্তভোগী ওই যুবকের নাম সাকিব খান। তিনি ওই কেন্দ্রের একজন চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

ওই কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সঞ্জিব কুমার বলেন, গত ৩১ মার্চ ঈদের দিন নামাজের পর সাকিব ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং এর ছবি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় আপলোড করেন।

তিনি বলেন, ছবিটি ভাইরাল হলে তা বিদ্যুৎ বিভাগের নজরে আসে এবং এই পতাকা ওড়ানোকে তারা ‘রাষ্ট্র বিরোধী’ কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করেন। এরপর যে ঠিকাদার কোম্পানির মাধ্যমে সাকিবকে কাজে নেয়া হয়েছিল তাদের অপসারণের চিঠি দেয়া হয়।

অন্যদিকে ঈদের দিনে সাহারানপুরে ফিলিস্তিনের পতাকা হাতে মিছিল করেছেন স্থানীয় জনতা। সেই মিছিলের ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটক করা হয়েছে ৮ জনকে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড

ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় ভারতে বিদ্যুৎ বিভাগের কর্মী বরখাস্ত

আপডেট সময় : ০৩:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫