ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ সাবেক ছাত্রনেতা আতাউর রহমান কায়সার মারা গেছেন : জানাজা বাদ এশা বায়তুশ শরফে জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন থেকে সরকার ১৮০ ডিগ্রি ঘুরে গেছে- কক্সবাজারে মিয়া গোলাম পরওয়ার এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার ‘হঠাৎ’ চাহিদা বাড়ায় সারাদিনের তেল শেষ হচ্ছে তিন ঘণ্টায়: জ্বালানি মন্ত্রী আলোকসজ্জা করা যাবে না ২৫ ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্যারেড স্কয়ারে অনুষ্ঠিত হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুক্তরাষ্ট্রে তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ মাদকবিরোধী অভিযানে পুলিশ এসআইয়ের মৃত্যু বিয়ের অনুষ্ঠানে বরকে ৫ লিটার অকটেন উপহার ‘জুলাই সনদ’ বাস্তবায়ন থেকে সরে গেছে বিএনপি : মিয়া গোলাম পরওয়ার ২০২৫ সালে পৃথিবীতে আটকে থাকা তাপের রেকর্ড

প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের শীলখালী এলাকায় প্রাইভেটকারে করে ইয়াবা পাচারের সময় ২৮ হাজার ইয়াবা ও একটি বিয়ার ক্যানসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত অভিযানে তাঁকে আটক করা হয়। আটক মো. শাহীন (১৮) টেকনাফ উপজেলার মহেশখালীয়া পাড়া গ্রামের বাসিন্দা আবুল ফয়েজের ছেলে।

উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, সকাল ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং হুইলের ড্যাশবোর্ডের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা কালো কসটেপে মোড়ানো ১৪টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে সেগুলো গণনা করে ২৮ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। একই সঙ্গে একটি বিয়ার ক্যানও জব্দ করা হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক মো. শাহীনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি স্মার্টফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন জানান, তিনি টেকনাফ থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা, বিয়ার, প্রাইভেটকার ও মোবাইলসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি দৃঢ় অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :

চকরিয়ায় মসজিদের পুকুরে মিলল যুবতীর মরদেহ

প্রাইভেটকারের ড্যাশবোর্ডে ২৮ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬