ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদের বিদায়: জানাজায় শোকার্ত মানুষের ঢল

প্রবীণ আইনজীবী, সাবেক পিপি অ্যাডভোকেট নুর আহমদ এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় শোকার্ত মানুষের ঢল নামে।

বুধবার (২৭ আগস্ট) জোহরের নামাজের পর কক্সবাজার কেন্দ্রীয় মডেল মসজিদের খতিব ও সীতাকুন্ড কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মাহমুদুল হক এর ইমামতিতে কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে প্রথিতযশা এই আইনজীবী প্রফেসর নুর আহমদের বিশাল নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর সঞ্চালনায় মরহুমের জ্যেষ্ঠ সন্তান অ্যাডভোকেট জিয়া উদ্দিন আহমদ, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ তাওহীদুল আনোয়ার, বায়তুশ শরফ কমপ্লেক্স এর মহাপরিচালক এম.এম সিরাজুল ইসলাম বক্তব্য রাখেন। জানাজায় জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আইনজীবী, রাজনীতিবিদ, উর্ধ্বতন কর্মকতা, শিক্ষক, আলেম, ব্যাংকার, প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সমাগম ঘটে। এছাড়া, মরহুমের সন্তান বিশিষ্ট ব্যাংকার রিয়াজ উদ্দিন আহমদ, ইমতিয়াজ উদ্দিন আহমদ, একমাত্র জামাতা জাবেদ নাসির আহমদ সহ মরহুমের অসংখ্য আত্মীয় স্বজন, গুণগ্রাহী, সমাজের বিভিন্ন স্থরের মানুষ জানাজায় অংশ নেন।

জানাজা শেষে বর্ষীয়ান এই আইনজীবীকে শহরের টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়।

শিক্ষাবিদ, লেখক, গবেষক, ইতিহাসবিদ, আইনবিশারদ অ্যাডভোকেট প্রফেসর নুর আহমদ (৮২) মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। ‘কক্সবাজারের ইতিহাস’ গ্রন্থ সহ অনেক গুরুত্বপূর্ণ গ্রন্থের রচয়িতা কক্সবাজার শহরের দক্ষিণ টেকপাড়া পাহাড়তলী রোড নিবাসী অ্যাডভোকেট নুর আহমদ ১৯৪৩ সালের ১৫ সেপ্টেম্বর, কক্সবাজার সদর উপজেলার খরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন-মৌলভী ছৈয়দ আহমদ। মাতা ছিলেন-গুলবাহার খাতুন।

বাংলাদেশ বার কাউন্সিল থেকে অ্যাডভোকেটশীপ সনদ নিয়ে একজন নবীন আইনজীবী হিসাবে ১৯৭৩ সালের ৩০ জানুয়ারি তিনি কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যোগদান করে সুদীর্ঘ ৫২ বছর তিনি আইন পেশায় সুনামের সাথে রত ছিলেন। কক্সবাজার জেলা আইনজীবী সমিতির প্রায় সাড়ে ১২ শত আইনজীবীর মধ্যে অ্যাডভোকেট নুর আহমদ এর জ্যেষ্ঠতার ক্রমিক নম্বর ছিলো এক। অ্যাডভোকেট নুর আহমদ ২০০৭ সালে জেলার সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউট (পিপি) পদে দায়িত্ব পালন করেছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

প্রবীণ আইনজীবী প্রফেসর নুর আহমদের বিদায়: জানাজায় শোকার্ত মানুষের ঢল

আপডেট সময় : ১২:১৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫