ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি শাকিল–ফারজানা

প্যারোলে মুক্তি পেয়েছেন সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ এবং তাঁর স্ত্রী ফারজানা রুপা। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাঁরা প্যারোলে মুক্তি পান বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার ফারজানা রুপার মা হোসনে আরা বেগম (৮০) মারা যান। আজ বুধবার ময়মনসিংহে তাঁর দাফনে অংশ নিতে শাকিল ও ফারজানাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

রাত ৯টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার ধারিয়াকান্দা গ্রামে পৌঁছান সাংবাদিক দম্পতি। রাত সাড়ে ৯টার দিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ফারজানা রুপার মাকে। এতে অংশ নেন শাকিল ও ফারজানা।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের হত্যা মামলায় পৃথক কারাগারে বন্দী দম্পতি শাকিল ও ফারাজানা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ উপ পরিদর্শক মো.আলাউদ্দিন এ তথ্য জানান।

কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সিনিয়র জেল সুপার মোছা.কাওয়ালিন নাহার বলেন, মায়ের মরদেহ দাফন ও শেষ দেখার জন্য একাত্তর টিভির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁর স্বামী একই টেলিভিশনের সাবেক বার্তাপ্রধান শাকিল আহমেদও প্যারোলে মুক্তি পেয়েছেন।

শাকিল আহমেদ কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এবং তাঁর স্ত্রী ফারজানা রুপা গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন। গত ২১ আগস্ট এই দম্পতিকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

প্যারোলে মুক্তি পেলেন সাংবাদিক দম্পতি শাকিল–ফারজানা

আপডেট সময় : ১২:১৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫