ঢাকা ০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

পেকুয়ায় মাদ্রাসাছাত্রকে কুপিয়ে জখম, ১০ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের পেকুয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহেদুল ইসলাম ফরহাদ (১৬) নামে এক মাদ্রাসাছাত্রকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফরহাদ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামি আলিম মাদ্রাসার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে মাতবরপাড়ার নাজেম উদ্দিনের ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় ফরহাদের বাবা বাদী হয়ে বুধবার রাতে পেকুয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন, মোহাম্মদ ইউনুস (৩২), মোহাম্মদ সোলাইমান (৩৮), শাহিন আলম (২০), এনামুল হক (২২), মোহাম্মদ শাকের ওরফে সাগর (২৪), রাজু (৩২), মোহাম্মদ কালু (২৩), ওয়াহেদ (২৮), রাসীর (২০) ও রবি আলম (১৮)।

এজাহারে বলা হয়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে নাজেম উদ্দিন ও মোহাম্মদ ইউনুস পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক বৈঠক ও মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে ১৫-২০ জনের একটি দল নাজেম উদ্দিনের বাড়ি দখলের চেষ্টা চালায়।
সে সময় স্কুল থেকে ফেরার পথে ফরহাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) ইমরুল হাসান বলেন, “ভিকটিম পরিবারের পক্ষ থেকে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

পেকুয়ায় মাদ্রাসাছাত্রকে কুপিয়ে জখম, ১০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৬:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫