ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

পেকুয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদের ঝড়

কক্সবাজারের পেকুয়ায় শিক্ষার্থী কতৃক এক স্কুলের প্রধান শিক্ষককে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে উপজেলার রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদুল্লাকে হেনস্তা ও লাঞ্ছিত করে শিক্ষার্থীরা। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দা ও প্রতিবাদের ঝড়৷

তথ্য সংগ্রহে জানা গেছে, সোমবার সকালে প্রতিদিনের ন্যায় প্রধান শিক্ষক জাহেদুল্লাহ বিদ্যালয়ে গেলে তাকে ঢুকতে না দিয়ে গেইটে তালা ঝুলিয়ে দেয় বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা৷ তারা ব্যানার হাতে প্রধান শিক্ষকের অপসারণের দাবি জানায়। তারা দাবিতে করে, প্রধান শিক্ষক বিদ্যালয়ের অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়মের সাথে জড়িত রয়েছেন।

রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহেদুল্লাহ বলেন, এ ঘটনাটি সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত। বিদ্যালয় এবং এলাকায়
আমার যথেষ্ট সুনাম আছে। আমাকে সামাজিক ভাবে হেয় করার জন্য একটি কুচক্রী মহল বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

এদিকে রাজাখালী এয়ার আলী খান আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাঞ্ছিত ও অপদস্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নিন্দা ও প্রতিবাদের ঝড়। প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ প্রতিবাদ জানায় বিষয়টি নিয়ে বিষয়টি সঠিক তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবিও জানান তারা।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

পেকুয়ায় প্রধান শিক্ষক লাঞ্ছিত, প্রতিবাদের ঝড়

আপডেট সময় : ০৮:৩১:২৬ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫