ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা চৌফলদন্ডি সচেতন নাগরিক ফোরামের আবেদনে সাড়া: চৌফলদন্ডিকে সিটি করপোরেশনভুক্ত করতে চিঠি যুবনেতা কুতুব উদ্দিনের মা আর নেই : জানাজা বাদ জুমা বায়তুশ শরফে লোহাগাড়ায় মুখোশধারী ডাকাতের হানা, এক রাতেই পাঁচ ভাইয়ের ঘরে সর্বস্ব লুট নি/ষি/দ্ধ ঘোষিত ছাত্রলীগ- যুবলীগের মিছিল: মোনাফসহ ১৩ জনের নামে মামলা পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদ-ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে নিতে চায় সরকার : পর্যটনমন্ত্রী আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সিগারেটের দাম বাড়ল, প্রজ্ঞাপন জারি বিএনপি কর্মীর মৃত্যু: শেখ হাসিনা-জয়সহ ১২৫ জনের নামে মামলা, তদন্তে পিবিআই বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, পাঁচ বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার মহেশখালীতে চোর সন্দেহে পিটিয়ে ফয়সাল হত্যার ঘটনায় আটক-১ সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার ২১

পেকুয়ায় আগুনে পুড়ল চারটি বসতবাড়ি

  • রেজাউল করিম
  • আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • 387

কক্সবাজারের পেকুয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে। সোমবার দুপুর ২টার দিকে মগনামা ইউনিয়নের রঙিন খালের পূর্বকূলের এবাদুল্লাহ পাড়া এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন মগনামা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. বদিউল আলম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীও বিতরণ করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে রাহমত, মুর্শিদা, শফিউল আলম এবং আবু তাহেরের চারটি বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলেও আগুনের তীব্রতায় এর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

মগনামা ইউপির প্যানেল চেয়ারম্যান মো. বদিউল আলম বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে গেছি। চারটি বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমার ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর পরিস্থিতিতে রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ-যুবলীগের মিছিলের মামলায় আসামী হলেন যারা

পেকুয়ায় আগুনে পুড়ল চারটি বসতবাড়ি

আপডেট সময় : ০৭:২৫:২৪ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫