ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত
ডিসি গোল্ডকাপের ফাইনাল খেলা

পুলিশের উপর হামলার ঘটনায় আড়াইশো জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজার জেলা প্রশাসক গোল্ড কাপের ফাইনাল খেলায় উত্তেজিত দর্শকদের হামলা ভাঙচুরের সময় পুলিশের উপর হামলার ঘটনায় আড়াইশো জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

তবে মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি, সবাই অজ্ঞাত আসামী বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।

ওসি বলেন, সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশের উপর হামলায় সদর থানার একজন উপ পরিদর্শক বাদী হয়ে মামলাটি করেন।

শনিবার রাতে মামলাটি করেন বলে জানান ওসি।

গত শুক্রবার কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যকার ফাইনাল খেলা ঘিরে অতিরিক্ত দর্শক সমাগম ঘিরে এই হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। খেলা স্থগিতের পাশাপাশি সেদিন ইউএনওসহ অন্তত ৩০ জন আহত হন।

আহতদের মধ্যে সদর থানার ওসি তদন্ত ফারুকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

ডিসি গোল্ডকাপের ফাইনাল খেলা

পুলিশের উপর হামলার ঘটনায় আড়াইশো জনের বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৭:৪৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫