ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ ইনানীতে ভূগর্ভস্থ গ্যাসের আগুন জ্বলতে পারে আরও ৭ দিন ‘ইনজেকশন নিয়ে খেলেছি’, বিশ্বকাপ ফাইনাল নিয়ে রোমেরো বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী আজ কক্সবাজারে নকল ব্যান্ডরোলের সাড়ে ৪ লাখ সিগারেট জব্দ অন্ধ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ১ লাখ ৮০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে স্বপ্নের সমাপ্তি হতে পারে কয়েক সেকেন্ডে, আবার সেই স্বপ্ন বাস্তবায়নে লেগে যেতে পারে বছরের পর বছর কক্সবাজারে পর্যটন শিল্প ধ্বংসের পায়তারা চলছে – এমপি কাজল : উচ্ছেদ অভিযান বন্ধের দাবি তাঁর ইনানীর আগুন নিয়ে বাপেক্স প্রতিনিধি দলের সতর্কবার্তা—জোর করে নেভালে ঘটতে পারে বড় বিপর্যয় লোহাগাড়ার ইউএনওর সঙ্গে বিএনপি নেতা জাহেদ চৌধুরীর বাকবিতণ্ডা পেকুয়ার বীর মুক্তিযোদ্ধা এড. কামাল হোসেনের জানাজা দুপুর ২ টায় ঘূর্ণিঝড় “অর্ণব” বুধবার আঘাত হানতে পারে : কক্সবাজারে ৩ নং সংকেত ১০ মরদেহ হস্তান্তরের দিন উদ্ধার নিখোঁজ শিক্ষিকা মুক্তার দেহাবশেষ : নিহত বেড়ে ১১ ১০ দিন পর মিলল মুক্তার দেহাবশেষ, গলার লকেটেই স্ত্রীকে চিনলেন স্বামী কক্সবাজারে এসে পৌঁছাল মহানগর এক্সপ্রেসের প্রথম ট্রেন, পর্যটন মৌসুমে বাড়তি সুবিধার আশা

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যংপাগা এলাকার পাহাড় থেকে একটি বন্য হাতি পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছে। আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান। তিনি বলেন, ‘ভারী বর্ষণের ফলে নরম মাটি ধসে যাওয়ায় টেকনাফের নাইট্যংপাড়ার পাহাড় থেকে একটি বন্য হাতি ৩০০ ফুট উঁচু পাহাড় থেকে পড়ে যায়। হাতিটির পেছনের পা এবং বুকে ক্ষত হয়েছে। এই খবর শুনে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন যেন হাতিটির চিকিৎসা গুরুত্বের সঙ্গে করা হয়, হাতিটিকে সুস্থ করে তোলার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।’

শনিবার টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া ও সদর বনবিটের শিয়াল্যাঘোনা এলাকায় এ হাতিটি দুর্ঘটনায় পড়ে।

আতিকুর রহমান বলেন, ‘এর পরে আমি আহত হাতিটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছি। স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তারা এবং প্রাণী অধিদপ্তরের চিকিৎসকেরা দ্রুত ঘটনাস্থলে গেছেন। হাতিটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমাকে জানানো হয়েছে।’

আতিকুর রহমান বলেন, ‘স্থানীয় প্রশাসন আমাকে জানিয়েছে, বন্য হাতিটির পা ও বুকে ক্ষত স্থানে সেলাই দেওয়া হয়েছে। বন বিভাগ, পুলিশ বিভাগসহ স্থানীয় প্রশাসন সবাই মিলে হাতিটিকে সুস্থ করার চেষ্টা চালাচ্ছে বলে আমাকে জানানো হয়েছে। হাতিটির পেছনের দুইটি পা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। পেটেও ক্ষত হয়েছে।’

সুত্র : আজকের পত্রিকা

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রামুতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় সড়ক অবরোধ করে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় থেকে পড়ে আহত হাতিটির দ্রুত চিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ১১:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬