ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা আ’র’কা’ন আ’র্মি প্রধানের বাংলাদেশে চিকিৎসা নেওয়ার খবর কতটুকু সত্য? মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রোজিনা গ্রেপ্তার কক্সবাজার জেলা জামায়াত আমীরের উদ্যোগে মুক্ত হলো হাসপাতাল বিলের জন্য আটকে থাকা রিয়াজের মরদেহ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত আর্জেন্টিনা সমর্থকদের সবুজ উদ্যোগ -কক্সবাজারে ১ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ মহেশখালীতে বাচ্চুর ঘনিষ্ঠ সহযোগী দুই হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি অহিদুল গ্রেপ্তার  কক্সবাজার সদর থানায় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, অল্প সময়েই নিয়ন্ত্রণে আগুন ​”ব্লাড ক্যান্সারে মারা যাওয়া টেকনাফের শিক্ষার্থী রিয়াজের মরদেহ আটকে আছে হাসপাতালে, সাহায্যের আবেদন ইনানী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে যুবক নিখোঁজ- উদ্ধার অভিযান অব্যাহত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান ফের ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, নিখোঁজ ৫০ হাজারের বেশি সমস্যা নিরসন করে সবাইকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে এগিয়ে নিতে হবে: সেনাপ্রধান ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা

পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি পরিদর্শনে জেলা সমবায় কর্মকর্তা

কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের “পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড” এর কার্যক্রম আরও শক্তিশালী ও নিয়মতান্ত্রিক করতে মাঠপর্যায়ে সরেজমিন পরিদর্শন করেছেন জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল।

সোমবার (১৭ নভেম্বর) দুপুর ১২টায় তিনি সদর উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে সমিতির কার্যালয়ে উপস্থিত হলে সভাপতি মো. শফিউল্লাহ শেখর ও সেক্রেটারি মো. নাজিম উদ্দিন ফুল দিয়ে তাকে বরণ করেন।

পরিদর্শনকালে মোস্তফা কামাল সমিতির নথিপত্র, আর্থিক লেনদেন, সদস্য পরিচালনা ও সংগঠনের কার্যক্রমের স্বচ্ছতা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন। তিনি সমিতির বর্তমান অগ্রগতি দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সদস্যদের সাথে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি সমিতির আওতাধীন এলাকার বিভিন্ন অংশ ঘুরে দেখেন, এলাকায় সমবায়ভিত্তিক কাজের সম্ভাবনা ও স্থানীয় উন্নয়নের বাস্তব চিত্র সম্পর্কে ধারণা নেন।

পরিদর্শন কালে মোস্তফা কামাল বলেন “সমবায় হচ্ছে জনগণের আর্থসামাজিক উন্নয়নের সবচেয়ে নিরাপদ ও টেকসই পথ। পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি দীর্ঘদিন ধরে একটি সংগঠিত কাঠামো বজায় রেখে কাজ করছে। এটি অবশ্যই প্রশংসনীয়। সমিতির স্বচ্ছতা বজায় রাখা, নিয়মিত অডিট, সঠিক হিসাবরক্ষণ, সদস্যদের সক্রিয় অংশগ্রহণ, এসবই একটি শক্তিশালী সমিতির ভিত্তি। আমি আজকের পরিদর্শনে সন্তুষ্ট এবং সমিতির প্রতি আমার পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

সমিতির কাজ আরও গতিশীল করতে তিনি দিকনির্দেশনা দেন, বিশেষ করে সদস্যদের দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ও উৎপাদনমুখী প্রকল্প গ্রহণে গুরুত্ব দেওয়ার জন্য।

“সমবায়ের মাধ্যমে এলাকার মানুষের জীবনমান উন্নয়নই আমাদের প্রধান লক্ষ্য” এ কথা উল্লেখ করে তিনি বলেন, সংগঠিত উদ্যোগই পারে একটি এলাকার সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে।”

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মুজিব হোসেন, কোষাধ্যক্ষ শফিউল আলম, নির্বাহী সদস্য আমজাদ হোসেন, মো. খুরশেদ আলম, মো. সেলিম, এস.এম সরওয়ার কবির জুয়েল, মোহাম্মদ নুর, সোহেল ইসলাম, ওমর ফারুক, সাইফুল ইসলামসহ সমিতির অন্যান্য সদস্যগণ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে সড়কের দুই পাশে কলেমা লেখা সাদা পতাকা

পশ্চিম নতুন বাহারছড়া গ্রাম উন্নয়ন সমবায় সমিতি পরিদর্শনে জেলা সমবায় কর্মকর্তা

আপডেট সময় : ১২:০৪:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫