ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র সফল হবে না- শহর যুবদলের সমাবেশে সাবেক এমপি কাজল

বিএনপির কেন্দ্রিয় মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও কক্সবাজার সদর আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল বলেছেন,বিএনপি ভোটকে ভয় পায় না, যারা ভয় পায় তারাই পিআর পদ্ধতির কথা বলে।

বৃহস্পতিবার বিকালে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরী মাঠে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লুৎফুর রহমান কাজল বলেছেন, গত ১৭ বছর মানুষকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। কারণ ছিল একটাই জাতীয়তাবাদী শক্তি তথা বিএনপি ক্ষমতায় আসবে। কিন্তু আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যাতে গণতান্ত্রিকভাবে সংসদীয় নির্বাচন না হয় তার জন্য নানা রকম তালবাহানা শুরু করেছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে।

যদি যুবদলের নেতাকর্মিরা সুশৃংখল ও ঐক্যবদ্ধ থাকে তাহলে কোন ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেন সাবেক সংসদ সদস্য।

এর আগে লুৎফুর রহমান কাজল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী উদ্বোধন করেন। এরপরই বর্ণাঢ্য এক শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে শহীদ দৌলত ময়দানে এসে সমাবেশে মিলিত হন।

কক্সবাজার পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেলের সভাপতিত্বে অনুষ্টিত যুবসমাবেশে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির আহবায়ক রফিকুল হুদা চৌধুরী ও সদর উপজেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ। এতে প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর জিসান উদ্দিন জিসান ও বিশেষ বক্তা ছিলেন মো. আমির আলী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্র সফল হবে না- শহর যুবদলের সমাবেশে সাবেক এমপি কাজল

আপডেট সময় : ০৭:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫