ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর ভদ্রপল্লিতে আর ভদ্রতা নেই কক্সবাজারে ৩ দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে শুক্রবার : যা যা থাকছে টেকনাফে নারীকে বিবস্ত্র করে মারধর ও চুল কেটে দেয়ার অভিযোগ, আটক ২ কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৭ নিখোঁজের ১৫ ঘন্টা পর উদ্ধার হওয়া রামুর স্কুল ছাত্র শাহীনের জানাজা সম্পন্ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাবকে স্বাগত জানালো আশ্রিত রোহিঙ্গারা পেকুয়ায় মাছ ব্যবসায়ী- আড়ৎদার দ্বন্দ্ব, মাছ বিক্রি বন্ধ কাউন্সিলর একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের অভিযোগ গঠনের শুনানি ২৭ সেপ্টেম্বর বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি : টেকনাফ সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ইয়াবা উদ্ধার বিমান বাহিনীর ১৩২ তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ মাদকই অপরাধের বড় কারণ, নির্মূলে কাজ করছে সরকার: পার্বত্যমন্ত্রী সাচিং প্রু শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় শাহাদাত বার্ষিকীতে সেনাবাহিনীর শ্রদ্ধাঞ্জলি হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত

“নুইন্যা”র উপস্থিতি দিচ্ছে অশনি সংকেত: মাছ শূন্য হতে পারে সমুদ্র!

  • নোমান অরুপ
  • আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • 1357

‘মাছের খনি’ খ্যাত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন উপকূলে এখন চলছে মাছের খরা।

গেলো ১ ডিসেম্বর থেকে দ্বীপের আড়াই’শ জেলের জালে কাঙ্ক্ষিত মাছের বদলে ঝাঁকে ঝাঁকে উঠে আসছে জেলিফিশের মতো দেখতে এক অদ্ভুত প্রাণী।

বিজ্ঞানীদের ভাষায় এর নাম ‘জেলাটিনাস জুপ্লাঙ্কটন’, আর স্থানীয় জেলেরা একে ডাকেন ‘নুইন্যা’ নামে। সাগরে মাছের বদলে এই ক্ষতিকর প্রাণীর আধিক্য দেশের মৎস্য ভান্ডারের জন্য এক বড় অশনিসংকেত।

কিন্তু হঠাৎ কেন এই পরিবর্তন? সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরীর নেতৃত্বে একদল গবেষক দ্বীপের দক্ষিণ-পশ্চিমে ২৫০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে জরিপ চালিয়ে এই প্রাণীর বিশাল ঝাঁকের সন্ধান পেয়েছেন। কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আশরাফুল হকের মতে, জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি এর অন্যতম কারণ। এছাড়া প্রকৃতিতে জেলিফিশ ভক্ষণকারী সামুদ্রিক কাছিমের সংখ্যা কমে যাওয়াতেও এদের উপদ্রব অস্বাভাবিকভাবে বেড়েছে।

এর ফলাফল হতে পারে ভয়াবহ। এই ‘জেলাটিনাস জুপ্লাঙ্কটন’ সাগরের মাছের ডিম ও পোনা খেয়ে ফেলে, যার ফলে ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছের বংশবিস্তার ও বিচরণ চরম হুমকির মুখে পড়েছে। গবেষকরা বলছেন, এটি সাগরের বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতার স্পষ্ট ইঙ্গিত। এখনই যথাযথ ব্যবস্থা ও গবেষণা না হলে ভবিষ্যতে আমাদের সামুদ্রিক মাছের সংকট তীব্র আকার ধারণ করতে পারে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নাইক্ষ্যংছড়িতে সম্প্রীতি বজায় রাখার আহবান মন্ত্রী সাচিং প্রুর

“নুইন্যা”র উপস্থিতি দিচ্ছে অশনি সংকেত: মাছ শূন্য হতে পারে সমুদ্র!

আপডেট সময় : ০৮:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬