ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব টেকনাফের বাহারছড়ায় বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে কৃষক রফিককে অপহরণ ধর্মের পরিচয়ে নয়, নাগরিক হিসেবে সবার সমান অধিকার নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান” মহানবমীতে মন্ডপে মন্ডপে মানুষের ঢল ঘরে ঘরে বায়োগ্যাস প্ল্যান্ট করার চিন্তা রয়েছে সরকারের: মাতামুহুরীতে প্রতিমন্ত্রী আমিনুল হক ‎ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় ‎ছাবের ডাকাতের স্ত্রী সন্তান গ্রেফতার : লুণ্ঠিত মালামাল উদ্ধার দেশের বৃহত্তম প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সৈকতে : প্রধান অতিথি ভূমি প্রতিমন্ত্রী টেকনাফে পৃথক অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবাসহ আটক ৪ পেকুয়ায় ক্রীড়া সংস্থার কমিটি অনুমোদন: সভাপতি রফিকুল, সম্পাদক ছাফওয়ান সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান

নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ: ‘উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র অন্তর্বর্তী কমিটি গঠন

​’উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিঃ’ এর অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি তাঁদের নির্ধারিত মেয়াদকালের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় সমিতির ব্যবস্থাপনায় সৃষ্ট শূন্যতা পূরণে নতুন করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি নিয়োগ করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) কক্সবাজার ​জেলা সমবায় কর্মকর্তা মোস্তফা কামাল স্বাক্ষরিত এক আদেশে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩) এর ১৮(৭) ধারায় ক্ষমতা বলে সমিতির সদস্যদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়।

নবগঠিত পাঁচ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তী কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নুরুজ্জামান। কমিটির অন্য সদস্যরা হলেন – আনোয়ার হোসাইন খান, জাহেদুল ইসলাম, শামসুল আলম এবং মোহাম্মদ জকরিয়া।
​
আদেশ অনুযায়ী, এই অন্তর্বর্তী কমিটির মেয়াদ এ আদেশ জারির তারিখ হতে ১২০ (একশত বিশ) দিন পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ের মধ্যে কমিটির সদস্যদেরকে সমবায় সমিতি আইন, ২০০১ (সংশোধন, ২০০২ ও ২০১৩), সমবায় সমিতি বিধিমালা, ২০০৪ (সংশোধন, ২০২০), সমিতির উপ-আইন এবং নিবন্ধক সার্কুলার এর আলোকে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠান করতে হবে। নির্বাচন সম্পন্ন হওয়ার পর নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির নিকট সমিতির দায়িত্বভার হস্তান্তর করবে এই অন্তর্বর্তী কমিটি।

​কর্তৃপক্ষ আশা করছে, নবগঠিত কমিটি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে সমিতির গণতান্ত্রিক ও কার্যকরী ব্যবস্থাপনা নিশ্চিত করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি চর্চায় বিশ্বাসী’ – হিন্দু ক্যাম্পে ত্রাণ সচিব

নির্বাচন সম্পন্ন করতে ব্যর্থ: ‘উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি’র অন্তর্বর্তী কমিটি গঠন

আপডেট সময় : ১২:৫১:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫