ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উখিয়ার পালংখালী থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার উখিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে আড়াই লাখ টাকা জরিমানা সেন্টমার্টিনে পর্যটক ভ্রমনে বিধিনিষেধ শিথিল হচ্ছে! কলাতলীতে বাতিল প্লটে মার্কেট নির্মাণ, কোটি কোটি টাকার বাণিজ্য কুতুবদিয়ায় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ৫ম মৃত্যুবার্ষিকী আজ টেকনাফে বজ্রপাতে কৃষক আহত সদর থানার অভিযান অব্যাহত: ২৪ ঘন্টায় গ্রেফতার ১৫ ফিশিং বোটের ইঞ্জিন বিকল, ভাসমান ১৩ জেলে উদ্ধার কক্সবাজারে ৪৬ মামলার প্রায় ৯৯ কোটি টাকার মাদক ধ্বংস রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করল মালয়েশিয়া, প্রথম ধাপে ফিরছে ১৫০০ রাখাইনে আবারও সংঘাতের আগুন উখিয়ায় অপহৃত কিশোর উদ্ধার, অপহরণকারী গ্রেফতার চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ২ নারীসহ ৭ জনের নাম উল্লেখ করে মামলা যেসব আসনে জামায়াতের এমপি, সেখানে সারের কৃত্রিম সংকট: শাহে আলম

নিজ নির্বাচনী এলাকায় সালাউদ্দিন, দিনভর প্রচারণা ও জনসভা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরু করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) চকরিয়ার খুটাখালীর পীর আবদুল হাই এর কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন তিনি।

এরপর নিজের স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমেদ ও দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।

পরবর্তীতে খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্চপিয়া ডুলাহাজারা, ফাঁসিয়াখালীসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ধানের শীষের জন্য ভোট চান বিএনপির অন্যতম শীর্ষ এই নেতা।

সন্ধ্যায় ফাঁসিয়াখালী হাইস্কুল মাঠে জনসভায় সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

বক্তব্য তিনি বলেন, ‘ দেশের মানুষের আস্থার মার্কা ধানের শীষ, জনগণ বিপুল ভোটে আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের কাজ করে যেতে হবে।’

বক্তব্য শেষে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সুস্থতা কামনায় নিজেই মোনাজাত ধরেন সালাউদ্দিন।

মোনাজাতে তিনি বলেন, “আমার নেত্রী, বাংলাদেশের গণমানুষের নেত্রী, দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করছি।”

এরপর তিনি জামায়াতের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের বাড়িতে গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করেন এবং সম্প্রতি তার পিতৃবিয়োগে সমবেদনা জানান।

এর আগে সালাহউদ্দিন আহমদ পাঁচ দিনের সফরে সকাল ১০টায় ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো ছফওয়ানুল করিম স্বাক্ষরিত এক সফরসূচি অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় তিনি বিরামহীন প্রচারণা চালাবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

নিজ নির্বাচনী এলাকায় সালাউদ্দিন, দিনভর প্রচারণা ও জনসভা

আপডেট সময় : ১২:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫