ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ২ টি পিস্তল,৪২ রাউন্ড গুলিসহ আটক ২

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

ক্রিকেটার, ব্যবসায়ী, রাজনীতিবিদের পর এবার প্রকাশক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক রাজনৈতিক কারণে এখন দেশের বাইরে। যুক্তরাষ্ট্রে বসেই নতুন উদ্যোগ নিয়েছেন তিনি। একটি ডিজিটাল সংবাদমাধ্যম চালু করতে যাচ্ছেন সাকিব।

শীঘ্রই চালু হতে যাওয়া নতুন এই সংবাদমাধ্যমটির নাম হবে ‘বিয়ন্ড বাংলা’। এখান থেকে বাংলা ও ইংরেজি দুই ভাষায়ই সংবাদ প্রকাশ করা হবে। সাকিব নিজেই এসব তথ্য ঢাকা পোস্টকে জানিয়েছেন।

এই সংবাদমাধ্যমটি বাংলাকে প্রধান্য দিয়ে সংবাদ পরিবেশন করলেও যুক্তরাষ্ট্র থেকেই এটি পরিচালিত হবে। যেহেতু সাকিব সেখানে অবস্থান করছেন তাই সরাসরি তার তত্ত্বাবধানেই যাত্রা শুরু করবে সাংবাদমাধ্যমটি।

ডিজিটাল সংবাদমাধ্যম হিসেবে টেক্সটের পাশাপাশি ভিজ্যুয়াল কনটেন্টও দেখতে পাবেন দর্শকরা। রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক, খেলা-ধূলা, বিনোদনসহ সব ধরনের সংবাদই গুরুত্ব দিয়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন সাকিব। তিনি বলেন, ‘চেষ্টা করব সব এক্সক্লুসিভ নিউজ করার।’

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন

নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব

আপডেট সময় : ১১:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬