ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত বঙ্গোপসাগরে লঘুচাপ, কক্সবাজারে ৩ নম্বর সতর্ক সংকেত হত্যা মামলার আসামি মুহুরি পাড়ার ছৈয়দ আলম গ্রেপ্তার কক্সবাজারে সাইবার মামলায় ৬ বিদেশির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে ৬ দফা নিয়ে কক্সবাজারে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

  • আফজারা রিয়া
  • আপডেট সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • 566

কক্সবাজারের এক যুবলীগ নেতা কর্তৃক জুলাই আগস্ট অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাইদকে নিয়ে ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রচার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যার প্রতিবাদ এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের দ্রুত বিচার করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক কমিটি, কক্সবাজার শাখা ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটির সদস্যরা। এসময় তারা বলেন, এটি কেবল শহীদ আবু সাঈদের প্রতি অবমাননা নয়, এটি জুলাই অভ্যুত্থানে নিহত সকল শহীদের আবেগ অনুভূতি ও মূল্যবোধের প্রতি চরম অশ্রদ্ধা প্রদর্শনের উদাহরণ।

এছাড়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের গুপ্তহত্যা ও হুমকি প্রদানের ঘটনাগুলো সমাজে আতঙ্ক ও উদ্বেগ তৈরি করছে।

তারা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর গণহত্যাকারী আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং তাদের উচ্ছিষ্টভোগীরা এখনো দেশে এবং বিদেশে অবস্থান করে, দেশবিরোধী তৎপরতায় লিপ্ত আছে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে স্পেশাল ফোর্স গঠন করে এসব ঘটনার সাথে জড়িত সিলেক্টিভ কিলারদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এসময় কক্সবাজারসহ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ৬ দফা দাবি পেশ করেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য এস এম সুজা উদ্দিন।

তাদের দাবীসমূহ হলোঃ
১.সকল জেলা উপজেলায় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাদের কালো টাকার অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দ করে ফ্যাসিজমের পুনরুত্থানের হুমকি থেকে জনগণকে রক্ষা করতে হবে।

২.আইন শৃঙ্খলা বাহিনীর যেসব সদস্য জনগণের জানমালের নিরাপত্তা বিধানে ব্যর্থতার পরিচয় তথা অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ এবং অকার্যকর বলে প্রতীয়মান করবে তাদেরকে অপসারণ করে নতুন লোকবল নিয়োগের মাধ্যমে বাহিনী গুলো পুনর্গঠন করতে হবে।

৩.কক্সবাজারসহ সারাদেশে জুলাই-আগস্ট ছাত্র জনতার আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।

৪.প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সমর্থক আমলাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে মুক্ত নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।

৫.ইউনিয়ন পরিষদে ফ্যাসিস্ট আওয়ামী লীগের যেসব জনপ্রতিনিধি দীর্ঘদিন ধরে অনুপস্থিত তাদেরকে অবিলম্বে অপসারণ করে দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে জন ভোগান্তি দূর করে নাগরিক সেবা প্রাপ্তি নিশ্চিত করতে হবে।

৬.বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ সুরক্ষা পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

সংবাদ সম্মেলনে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক কমিটি সদর কমিটির সংগঠক নুরুল আবছার, খালেদ বিন সাঈদ, মোঃ কামরুল হাসান, নিহাল, রামু উপজেলার প্রতিনিধি জোবায়ের, সাইফুল,রিয়াদ, মইনুর রশিদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায়

দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির আলোকে ৬ দফা নিয়ে কক্সবাজারে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:০৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪