ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর রোহিঙ্গাদের খাদ্য সহায়তা আগামী মাস থেকে কমানো হচ্ছে ইনানী থেকে অপহৃত যুবক কুতুপালংয়ে উদ্ধার কুতুবদিয়ায় শহীদ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঈদে ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতারা ঈদ করবেন যেখানে দেশে ঈদুল ফিতর কবে জানা যাবে সন্ধ্যায় ইরানের জ্বালানি ক্ষেত্রে নতুন করে আর হামলা চান না ট্রাম্প জ্বালানি স্থাপনায় হামলার জেরে মধ্যপ্রাচ্যে ব্যাপক হামলা ইরানের তেল না পেয়ে পাম্পে অ’স্ত্র’বাজি, সেই বি কে আজম আটক সদর উপজেলা প্রশাসক হিসেবে ফরিদুল আলমকে নিয়োগের দাবি ৪ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশে সৈকতে কাজ করবে ৫০ জন ভলেন্টিয়ার ইয়াবার টাকায় বালুখালীর কথিত শ্রমিক নেতা’র নাটকীয় উত্থান, আছে টর্চার সেল! সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের ঈদ শুভেচ্ছা

দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, শনিবার ঈদুল ফিতর

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী শনিবার (২১ মার্চ) পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

সভা শেষে জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজ বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনো খবর পাওয়া যায়নি। এই অবস্থায় আগামী শনিবার থেকে শাওয়াল মাস গণনা শুরু হবে এবং ওই দিনই উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গতকাল বুধবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। সেখানে আগামীকাল শুক্রবার পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। সে হিসেবে তখনই ধারণা করা হচ্ছিল, এবার বাংলাদেশে ঈদ শনিবার পালিত হবে। সাধারণত সৌদি আরবের একদিন পরে বাংলাদেশে রোজা শুরু হয় এবং ঈদ পালিত হয়।

উল্লেখ্য, এবার ঈদ নিয়ে মুসলিম বিশ্বে স্পষ্ট বিভক্তি দেখা যাচ্ছে। টানা তিন দিন ঈদ উদযাপন করতে যাচ্ছেন মুসলিমরা। আজ বৃহস্পতিবার তিনটি দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর। দেশগুলো হলো আফগানিস্তান, নাইজার ও মালি। তাদের সঙ্গে মিলে চাঁদপুরের একটি গ্রামেও ঈদ পালিত হয়েছে। তবে সেখানে ঈদ জামাতে মুসল্লি উপস্থিত ছিলেন মাত্র সাতজন।

সূত্র:যমুনা টিভি

ট্যাগ :

আপডেট সময় : ০৭:৪৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬