ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

দেড় লাখ ইয়াবার মালিক শীর্ষ মাদক কারবারি আব্দুর রহিমকে খুঁজছে বিজিবি

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবসহ মাদক কারবারীকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।

উদ্ধার করা ১ লাখ ৫০ হাজার ইয়াবার আনুমানিক চার কোটি পঞ্চাশ লাখ টাকা।

বিজিবি জানিয়েছে, গত ১৩ নভেম্বর রাত ১০টা ৩০ মিনিটের দিকে গোপন তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার বিপি-২৯ এর কাছে নারিকেল বাগান এলাকায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মিয়ানমার দিক থেকে তিনজনকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে দেখে টহল দল তাদের চ্যালেঞ্জ করে। এসময় দুইজন পালিয়ে গেলেও একজনকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

আটক ব্যক্তির নাম মো. সাদেক হোসেন (২০), পিতা— মো. আলম, ঠিকানা— ১৪ নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প

পালিয়ে যাওয়া দুইজনের একজন স্থানীয় মাদক চক্রের সক্রিয় সদস্য আব্দুর রহিম (৩২) বলে জানিয়েছে বিজিবি। বিজিবির তালিকায় মোস্ট ওয়ান্টেড রহিম আগে থেকেই দুটি মাদক মামলায় পলাতক।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদেক জানায়, ৯ হাজার টাকা পারিশ্রমিকের বিনিময়ে আব্দুর রহিমের নির্দেশে মিয়ানমার থেকে ইয়াবা বহনের কাজ করছিল।

এক বিজ্ঞপ্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, “মাদক সরবরাহকারী এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা এবং গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।”

তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদক ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।

তাদের নিয়মিত অভিযানে টেকনাফ-উখিয়ার সীমান্ত এলাকায় মাদকবিরোধী কার্যক্রমে জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

দেড় লাখ ইয়াবার মালিক শীর্ষ মাদক কারবারি আব্দুর রহিমকে খুঁজছে বিজিবি

আপডেট সময় : ০১:১৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫