ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ সাহিত্যিকা পল্লীতে দুই পক্ষের গোলাগুলি, যুবক গুলিবিদ্ধ সুমাইয়ার মৃত্যুর ঘটনায় আলোচিত আরিফ-সোহেল বিমানবন্দরে আটক হ্নীলা স্টেশনের অগ্নিকাণ্ডে ওয়ালটন-ভিশন শোরুমসহ পুড়ে ছাই ৮ দোকান; আহত অন্তত ২০ টেকনাফের হ্নীলা স্টেশনে জামাল কমপ্লেক্সে লাগা আগুন নিয়ন্ত্রণে নেপালের বন্যার্তদের পাশে কাঠমান্ডুর রোহিঙ্গারা, নিজেদের সংকটের মধ্যেও মানবিক সহায়তা চিঠি দিবসে নিঃসঙ্গ পড়ে আছে কক্সবাজারের ডাকবাক্স : নেই ডাকপিয়নের আনাগোনা মায়ের কোলে ফিরল চার মাস বয়সী মাহি, ৩ অপহরণকারী গ্রেফতার চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হলেন সাংবাদিক ইলিয়াছ পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১ কক্সবাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন : গুরুত্ব পায় পরিবেশ ও জলজ সম্পদ রক্ষার ইস্যু কক্সবাজারে সাংবাদিকদের ‘এআই ও ফ্যাক্ট চেকিং’ বিষয়ক প্রশিক্ষণের সমাপন অনুষ্ঠান ও সনদ বিতরণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পেকুয়ায় র‍্যালি ও পথসভা দশ মিনিটেই পুড়ে ছাই ব্যবসায়ী কাইছারের শেষ সম্বল দীর্ঘ সংগ্রাম শেষে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে উখিয়া বাজারের আগুন: নিহত ব্যবসায়ী সাতকানিয়ার মোহাম্মদ আলী

উখিয়া স্টেশনের কৃষি ব্যাংক লাগোয়া মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।তবে অগ্নিকান্ডে পুড়ে গেছে বেশ কিছু দোকান ও স্থাপনা।

এসময় নিজের দোকান রক্ষা করতে গিয়ে মোহাম্মদ আলী (৫৭) নামের এক ব্যবসায়ী আগুনে পুড়ে মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

নিহত আলী সাতকানিয়া উপজেলার মির্জাখিল গ্রামের মৃত আলী মিয়ার ছেলে, তিনি উখিয়া কাঁচাবাজারের প্রবেশমুখের গলিতে ম্যাট্রেসের দোকান করতেন বলে জানা গেছে।

সোমবার বিকাল ৪ টার দিকে উখিয়া স্টেশনের একরাম মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

তবে আগুনের সূত্রপাত কিভাবে হয় এবং ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি স্থানীয় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকতা ডলার ত্রিপুরা।

ডলার ত্রিপুরা বলেন, বিকালে উখিয়া সদর স্টেশনের একরাম মার্কেটে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তে আগুন ছড়িয়ে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরই মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত ২ টি এবং কক্সবাজার স্টেশন থেকে ১ টি ইউনিটও আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

তিনি বলেন, অগ্নিকান্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।আগুনে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি নানা স্থাপনা পুড়ে গেছে।

এদিকে আগুনে দগ্ধ হয়ে নিহত ব্যবসায়ী মোহাম্মদ আলীর মরদেহ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সাজেদুল ইমরান শাওন জানিয়েছেন। এছাড়াও হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিচ্ছেন বলে তিনি জানান।

স্থানীয়দের সহযোগীতায় দমকল বাহিনীর ৫ টি ইউনিট দেড় ঘন্টা পর অর্থাৎ সাড়ে ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সাহিত্যিকা পল্লীতে গোলাগুলির ঘটনায় আবুল মনসুর লুদুকে আটক করেছে পুলিশ

দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে উখিয়া বাজারের আগুন: নিহত ব্যবসায়ী সাতকানিয়ার মোহাম্মদ আলী

আপডেট সময় : ০৬:১৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫