ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে হাম রোগে কয়েক ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪ জেলা প্রশাসনের সতর্কীকরণ বিজ্ঞপ্তি: ইউপি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে প্রতারক চক্রের বিরুদ্ধে হুশিয়ারি কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল ২ দিনের সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আসছেন বৃহস্পতিবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা কক্সবাজারে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব অটিজম দিবস আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ

ঢাকায় কক্সবাজারের বিপুল সংখ্যক নেতাকর্মী / ‘ইতিহাসের সাক্ষী হতে এসেছি, আপনিও চলে আসুন’

প্রায় দেড় যুগ পর আগামীকাল ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ঢাকা আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় ছেলের আগমনকে ঘিরে সারাদেশের বিএনপি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস,এখনো একদিন বাকি থাকলেও ইতিমধ্যে দেশের বিভিন্নপ্রান্ত থেকে ঢাকায় গিয়ে উপস্থিত হয়েছেন অনেকে।

পর্যটন জেলা কক্সবাজার থেকে প্রায় ১০ হাজারের অধিক নেতাকর্মী এখন রাজধানীর স্বদেশ প্রত্যাবর্তনের অনুষ্ঠান প্রাঙ্গণ থেকে নিকট দূরত্বে অবস্থান করছেন, যারা গত ২২ ডিসেম্বর থেকেই যাত্রা করে গতকাল ২৩ ডিসেম্বর পৌঁছেছেন এবং আজকেও অনেকে উপস্থিত হবেন।

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে (২৪ ডিসেম্বর)  নিজের ফেসবুকে পূর্বাচলে প্রস্তুতকৃত মঞ্চের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি পোস্ট করে জেলা বিএনপির প্রচার সম্পাদক অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী লিখেছেন,’কক্সবাজারের আমরা ক’জন। ইতিহাসের সাক্ষী হতে এসেছি, আপনিও চলে আসুন।’

মুঠোফোনে তিনি জানান, ‘ বহুল প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে অবশেষে, নেতা আসছেন।আমরা খুবই উচ্ছ্বসিত, অনেকেই অগ্রিম চলে এসেছেন। মনে হচ্ছে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনে রেকর্ড পরিমাণ লোকের সমাগম হবে যা এর আগে কখনো হয়নি।’

জেলার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরাও বর্তমানে ঢাকায় আছেন, অপেক্ষা করছেন ইতিহাসের অংশ হতে। উখিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মোহাম্মদ ফরহাদ বলেন, ‘ আমরা গতকালই (২৩ ডিসেম্বর) ঢাকা এসেছি, এক ঐতিহাসিক মুহুর্ত পেতে যাচ্ছি। অবশেষে প্রিয়নেতাকে দেশের মাটিতে দেখব, দীর্ঘ রাজনীতির পথচলায় যেটি হবে অমূল্যপ্রাপ্তি।’

জেলা বিএনপি জানিয়েছে, আজ রাতেও বাসে-ট্রেনে অসংখ্য নেতাকর্মী ঢাকা সফর করবেন এবং সব মিলিয়ে ২৫ ডিসেম্বর সকালে পূর্বাচলের অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকবেন কক্সবাজারের ২০ হাজারের অধিক নেতাকর্মী।

জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বলেন, ‘ ৯ উপজেলা থেকেই নেতাকর্মীরা যাচ্ছেন। দীর্ঘ ফ্যাসিবাদের নিপীড়ন থেকে মুক্তি পেয়ে তারেক রহমান নিজের মাটিতে প্রত্যাবর্তিত হবেন, তার নেতৃত্বেই আগামীতে আমরা সমৃদ্ধ এক বাংলাদেশ অর্জন করতে যাচ্ছি।’

ইউসুফ বদরী আরো জানান, বুধবার রাত ৮ টা ১৫ মিনিটে কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বরাদ্দকৃত বিশেষ ট্রেন। এই ট্রেনে ৫০৪ জন নেতাকর্মী স্ব-স্ব টিকেট ক্রয় করে ভ্রমণ করবেন বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে হাম রোগে কয়েক ঘন্টার ব্যবধানে ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৪

ঢাকায় কক্সবাজারের বিপুল সংখ্যক নেতাকর্মী / ‘ইতিহাসের সাক্ষী হতে এসেছি, আপনিও চলে আসুন’

আপডেট সময় : ১১:৪৩:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫