ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী, ২ প্রতিমন্ত্রী ২৫ আগস্ট চুনতিতে শুরু হচ্ছে ১৯ দিনের সীরাতুন্নবী মাহফিল, বাজেট ৬ কোটি টাকা লোহাগাড়ায় বল আনতে পুকুরে নেমে প্রাণ গেল ৮ বছরের আরিয়ানের ‘শুধু মুখে বললে প্রত্যাবাসন হয় না, দরকার স্ট্র্যাটেজিক প্ল্যান’ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চারজন, রাতে শপথ পুলিশের অভিযানে পেকুয়ায় ইয়াবাসহ নারী কারবারি আটক বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক ​টেকনাফের সাবরাংয়ে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ড্রেজার ও ৩টি ড্রাম ট্রাক জব্দ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান মাম্যাচিং লামায় জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী ৪৫ ক্রীড়াবিদকে সংবর্ধনা টেকনাফে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে জড়ো করা ১০ ভিকটিম উদ্ধার, গ্রেফতার ১ লোহাগাড়ায় মাদক সেবন করতে গিয়ে ধরা, সাবেক পুলিশ কনস্টেবলসহ দুজনের কারাদণ্ড

ডিসি ফুটবল ফাইনাল স্থগিত / স্টেডিয়ামে ভা’ঙ’চুর, র’ণক্ষেত্রে ইউএনও সহ আহত ৪০

কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী-দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিলো, কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপে সংর্ঘষ, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় খেলা স্থগিত করেছে আয়োজক কমিটি।

ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয় কমপক্ষে ৫০ হাজার দর্শক। বিকেল ৪ টার দিকে গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় দর্শকরা, ভেঙ্গে ফেলা হয় গেট।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়া বিক্ষুব্ধ দর্শকরা শুরু করে ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের পাশাপাশি করা হয় স্টেডিয়াম সহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাংচুর।

এ সময় কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন , একাধিক সাংবাদিক সহ অন্তত ৪০ জন আহত হন।

সন্ধ্যা সাড়ে ৬ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, চারপাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, আয়োজক কমিটির গাফেলতির কারণে এমন ঘটনা ঘটেছে তাদের সতর্ক থাকা উচিত ছিলো।

গত ১ সেপ্টেম্বর থেকে ৯ উপজেলা নিয়ে শুরু হয় এই টুনার্মেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ডিসি ফুটবল ফাইনাল স্থগিত / স্টেডিয়ামে ভা’ঙ’চুর, র’ণক্ষেত্রে ইউএনও সহ আহত ৪০

আপডেট সময় : ০৭:২৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫