ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা টেকনাফের নিখোঁজ কিশোরীকে চট্টগ্রাম থেকে উদ্ধার করলো র‍্যাব ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক শহরে কিস্তির টাকার বিরোধে প্রতিবেশীকে খুন, যুবক আটক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার

১ দিনের সফরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি কক্সবাজার আসছেন শনিবার।

সরকারি এই সফরে মন্ত্রী দিনভর কক্সবাজারে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও একাধিক মতবিনিময় সভায় অংশ নেবেন বলে একান্ত সচিব মোহাম্মদ মোকলেছুর রহমান প্রেরিত সফরসূচীতে এ তথ্য জানা গেছে।

​মন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার (১১ এপ্রিল) সকালে তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারের উদ্দেশে যাত্রা করবেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে তিনি প্রথমেই বিটিসিএল কর্তৃক স্থাপিত ফ্রি ওয়াই-ফাই কার্যক্রম পরিদর্শন করবেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

​দুপুরে মন্ত্রী সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন ক্যাবল ও স্যাটেলাইট কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ফ্র্যাঞ্চাইজি কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা করবেন।

বিকেলে তিনি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে স্থাপিত ফ্রি ওয়াই-ফাই কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন।

​দিনব্যাপী সফর শেষে ওইদিন সন্ধ্যায় তিনি বিমানযোগে পুনরায় ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে স্বরাষ্ট্র মন্ত্রীর সহায়তা

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কক্সবাজার আসছেন শনিবার

আপডেট সময় : ০৬:১৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬