ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র অক্টোবরে কক্সবাজার আসতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান – জেলা প্রশাসক কবি অমিত চৌধুরী’র প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন কক্সবাজারে ১২০ কেজি তামার তার ও ইয়াবাসহ গ্রেফতার ২১, আটক ২৫ কিশোর গ্যাং সদস্য খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছে- শাহাদাত বার্ষিকীতে সহিদুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা ভুক্ত ২৬ মামলার আসামি চকরিয়ার নবী হোসেন মহেশখালীতে গ্রেফতার রামু উপজেলা বিআরডিবির নবনির্বাচিত চেয়ারম্যান আবুল বশর বাবু  জেদ্দা থেকে মদিনার পথে দুর্ঘটনা, সড়কে নিভে গেল লোহাগাড়ার শওকতের প্রাণ কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনাল চালু, অক্টোবরে উড়বে আন্তর্জাতিক ফ্লাইট জেলের ছদ্মবেশে ইয়াবা পাচারের চেষ্টা, ২ লাখ পিস উদ্ধার ছাত্রদল নেতা জিসানসহ ২৪ ঘণ্টায় তিন মরদেহ, দুই ঘটনায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কক্সবাজারে আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশ রোহিঙ্গা প্রত্যাবাসনে সব পক্ষকে আলোচনার টেবিলে আনতে চায় বাংলাদেশ কবি অমিত চৌধুরী পরলোকে : রাতে শেষকৃত্য কক্সবাজার মহাশশ্মানে বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ফিরে আসার আহ্বান

নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের আগে বিদেশি শিক্ষার্থী ও স্টাফদের দ্রুত ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। ট্রাম্প প্রশাসন বিদেশিদের ক্ষেত্রে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এমন আশঙ্কা থেকে বিশ্ববিদ্যালয়গুলো এই আহ্বান জানিয়েছে।

আগামী ২০ জানুয়ারি শপথের মাধ্যমে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। আর শপথ নেওয়ার দিনই অর্থনীতি ও অভিবাসী সংক্রান্ত কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন বলে জানিয়েছেন তিনি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক ব্যুরো এবং আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে যত আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছে তার মধ্যে ৫৪ শতাংশই ভারত ও চীনের। এরমধ্যে গত বছর ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা রেকর্ড সংখ্যক ২৩ শতাংশ বেড়েছে। অপরদিকে চীনা শিক্ষার্থীর সংখ্যা চার শতাংশ কমলেও যুক্তরাষ্ট্রে তাদেরই সবচেয়ে বেশি নাগরিক পড়াশোনা করে।

নভেম্বরের ৫ তারিখে যুক্তরাষ্ট্রে নির্বাচন হয়। এতে ডেমোক্র্যাটিক পার্টির কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় তিনি অভিবাসীদের নিয়ে বিভিন্ন সতর্কতামূলক কথা বলেন। এছাড়া গত পরশুদিন তিনি জানান মেক্সিকো, চীন ও কানাডার পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করবেন।

আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্প ক্ষমতা নিয়ে অভিবাসী এবং বাণিজ্য নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন। যা পুরো বিশ্বের ওপর বিরূপ প্রভাব ফেলবে।

সূত্র: পিটিআই

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে সৎ পিতার ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারালো ৬ বছরের পুত্র

ট্রাম্পের শপথের আগে বিদেশি শিক্ষার্থীদের দ্রুত ফিরে আসার আহ্বান

আপডেট সময় : ০৩:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪