ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা সংকটে কাজে আসছেনা: মহেশখালীতে তেল খালাস ও পরিবহনে নির্মিত এসপিএম প্রকল্প পড়ে আছে প্রাইভেটকারের তেলের ট্যাংকে ৪২ হাজার ইয়াবা, আটক ৩ মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগ সরকারের, দু’দেশের যৌথ বিবৃতি স্বাক্ষর এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণে সমন্বয় সভা পৌরসভা নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক দ্রুত বিচার আইনের মামলায় কলাতলীর আলোচিত বেলায়েত কারাগারে মাদকবিরোধী অভিযান জোরদার, ‘কাউকে ছাড় নয়’- বিজিবি পর্যটন মন্ত্রী আফরোজা খানম ১ দিনের সফরে কক্সবাজার আসছেন সোমবার পাওনা টাকা চাওয়ায় দোকানদারকে গুলি বস্তাবন্দী খণ্ডিত মরদেহ উদ্ধার, নৃশংসতায় চাঞ্চল্য পৌরসভার সমন্বয় কমিটির সভা-মশা নিধন, ড্রেনেজ পরিস্কার,ফুটপাত দখলমুক্তে গুরুত্বারোপ কক্সবাজারে সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল ও দোকানপাট বন্ধের নির্দেশনা

টেকনাফ প্রেস ক্লাবের এডহক কমিটি: আহবায়ক কালাম, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক, সদস্য সচিব সাইফী

দীর্ঘ সময় নির্বাচন ও কমিটি বিহীন থাকার পর প্রয়োজনীয় সংস্কার, সদস্য হালনাগাদ, নতুন সদস্য অন্তর্ভুক্তি ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব অর্পণের লক্ষ্যে টেকনাফ প্রেস ক্লাবের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ২ টায় প্রেস ক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। টেকনাফ প্রেসক্লাবের উপস্থিত ও সম্মতি জ্ঞাপনকারী সদস্যদের সর্বসম্মতিক্রমে ও উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মতিক্রমে ১৩ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়। এতে সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদকে আহ্বায়ক, সিদ্দিকুর রহমানকে যুগ্ম-আহ্বায়ক ও সাইফুল ইসলাম সাইফীকে সদস্য সচিব করা হয়।

এর আগে সাংবাদিক সাইফুল ইসলাম সাঈফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের প্রতিনিধি ও সিনিয়র সদস্য, জেলার বয়োজ্যেষ্ঠ সাংবাদিক দৈনিক ইনকিলাবের ব্যুরো প্রধান শামসুল হক শারেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ বেতারের প্রতিনিধি আবুল কালাম আজাদ, সময়ের কন্ঠস্বর প্রতিনিধি গিয়াস উদ্দিন ভুলু, যুগান্তর প্রতিনিধি নাছির উদ্দিন রাজ, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি আরাফাত সানি, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি প্রতিনিধি নোমান অরুপ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুর রহমান, সাফুল ইসলাম, আতিকুর রহমান।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশ প্রতিনিধি জিয়াবুল হক, দৈনিক কালের কন্ঠের টেকনাফ প্রতিনিধি জাকারিয়া আলফাজ, মোহনা টেলিভিশনের প্রতিনিধি আবছার কবির আকাশ, দৈনিক সংবাদ প্রতিনিধি শাহ আলম বিপ্লব, জনকণ্ঠ প্রতিনিধি আমিনুল ইসলাম বাঁধন, ঢাকা টাইমস প্রতিনিধি সাইফুদ্দিন আল মোবারক,
মাল্টিমিডিয়া প্রতিনিধি রহমত উল্লাহ, দৈনিক বায়েজিদ প্রতিনিধি হাবিবুর রহমান, সময়ের আলো প্রতিনিধি শেখ রাসেল, ভোরের সময়ের প্রতিনিধি এস এন কায়সার জুয়েল, দৈনিক বুলেটিন প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক সৈকতের প্রতিনিধি এম এ হাছান, দৈনিক সমাচারের প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক প্রতিদিনের চিত্র প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক ইব্রাহিম মাহমুদ এবং নাতে রাসুল (স.) পরিবেশন করেন নোমান হাশেমি।

সভা শেষে নবগঠিত এডহক কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, টেকনাফ প্রেসক্লাবের অধিকাংশ সদস্য ও কর্মরত সাংবাদিকদের যৌথ চেষ্টায় প্রেসক্লাবকে গঠনমূলক সংস্কার ও একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিয়মতান্ত্রিক ভাবেই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য ১৩ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি গঠনে প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের অধিকাংশই স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে প্রেসক্লাবের গঠনমূলক সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা অব্যাহত রাখবো।

নতুন এডহক কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম সাঈফী বলেন, দীর্ঘদিন কমিটি ও নির্বাচন না হওয়ায় প্রেসক্লাবের দৃশ্যমান কোনো কার্যক্রমই ছিলনা। একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হলে প্রয়োজন ক্ষেত্রে গঠনতন্ত্র সংশোধন, সদস্য পদ ও ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে নির্দিষ্ট প্রক্রিয়া দিয়ে অগ্রসর হতে হয়। আমরা টেকনাফ প্রেসক্লাবের ক্ষেত্রে সর্বজন স্বীকৃত ও নিয়মতান্ত্রিক সেই পদ্ধতিই বেছে নিয়েছি।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাছ ধরতে গিয়ে মাইন বিস্ফোরণে উড়ে গেল রোহিঙ্গা যুবকের পা

টেকনাফ প্রেস ক্লাবের এডহক কমিটি: আহবায়ক কালাম, যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক, সদস্য সচিব সাইফী

আপডেট সময় : ১০:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫