ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১ পেকুয়া উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি বাচ্চু মিয়ার মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের শোক কক্সবাজারে হামে ৩ শিশুর মৃত্যু: দুই হাসপাতালে ভর্তি ৪৭ শিশু, বাড়ছে সংক্রমণ বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ; চকরিয়া থেকে গ্রেফতার পলাতক রুবেল ২ দিনের সফরে ক্রীড়া প্রতিমন্ত্রী কক্সবাজার আসছেন বৃহস্পতিবার বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী ও চালক নিহত ১২ কেজির বোতলজাত এলপি গ্যাসের দাম ৩৭৮ টাকা বেড়ে ১৭২৮ টাকা কক্সবাজারে এসডিজি স্থানীয়করণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব অটিজম দিবস আজ ইন্দোনেশিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে আজ বো/মা না টিকা, কোন মৃ/ত্যু বেশি নৃ’শং’স? কক্সবাজারে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে এমজেএসিবি এর নিন্দা ও প্রতিবাদ

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৫। এ ঘটনায় আরও একজনকে পলাতক আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১৫ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. হোসাইনের বসতঘরে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলম (৪০) নামের একজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে অভিযানের মূল লক্ষ্য হোসাইন কৌশলে পালিয়ে যান। পরে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেপ্তার আসামির দেখানো মতে, পলাতক আসামির শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় মোড়ানো ২৫০টি জিপারযুক্ত প্যাকেটে রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের রাজারছড়া এলাকার বাসিন্দা। পলাতক মো. হোসাইনও একই এলাকার বাসিন্দা।

র‍্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল আলম স্বীকার করেছেন যে তিনি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

সহকারী পরিচালক আ. ম. ফারুক বলেন, এ ঘটনায় উদ্ধার করা ইয়াবা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কুতুবদিয়ায় ৩ জ্বালানি তেল ব্যবসায়ীকে জরিমানা

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬