ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা উখিয়ায় শ্মশানের দেয়াল ভাঙচুর : পুন:নির্মাণ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দূর্গাপুজা বন্ধের ঘোষণা কক্সবাজার সরকারি কলেজে মাস্টার্সে যুক্ত হচ্ছে নতুন ৫ বিষয় : ইংরেজি, ইতিহাস, পদার্থবিজ্ঞান, রসায়ন ও প্রাণিবিদ্যা লিবিয়াকেন্দ্রিক মানবপাচার চক্রের মুলহোতা মহিউদ্দিন আটক, তার ভাই মুজিব অধরা ইউনুছখালীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের চেষ্টা: সংঘর্ষের আশংকা কলাতলীর সুগন্ধা পয়েন্টে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬ জন পেলেন ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণ জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যান এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা : শৃংখলা বজায় রাখার নির্দেশ এসপির বিশেষ অভিযান : সদর থানা পুলিশের জালে ৪০ দেড় লাখ ইয়াবাসহ টেকনাফে ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম টেকনাফে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের গোলাগুলি, আহত ২ ফ্যামিলি কার্ড কার্যক্রমে প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারকে জরুরি সহায়তা দিচ্ছে যুব সংগঠন

টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩৮০টি পরিবারের জন্য জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে কয়েকটি যুব নেতৃত্বাধীন সংগঠন।

শনিবার (১১ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, SHAY (Support for Humanitarian Aid Youth Society), JYDA Bangladesh ও Youth Peacebuilders, ActionAid Bangladesh-এর সহায়তায় এ কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়, বন্যার শুরু থেকেই যুব স্বেচ্ছাসেবকেরা স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে কাজ করছেন। তারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, জরুরি খাদ্য ও নিরাপদ পানি বিতরণ, পাহাড়ধসের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করছেন।

প্রথম ধাপে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ৩৮০টি পরিবারের প্রায় ১ হাজার ৯০০ সদস্যের মধ্যে শুকনো খাবার, নিরাপদ পানীয় পানি, ত্রিপল, ওরস্যালাইন (ওআরএস) এবং নারী ও কিশোরীদের জন্য ডিগনিটি কিট বিতরণ করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যার কারণে অনেক নলকূপ ও স্যানিটেশন ব্যবস্থা পানির নিচে তলিয়ে যাওয়ায় নিরাপদ পানীয় পানির সংকট দেখা দিয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও অন্যান্য ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী।

যুব সংগঠনগুলো চলমান বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা প্রকাশ করে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দ্রুত ও সমন্বিত মানবিক সহায়তা নিশ্চিত করতে সরকার, মানবিক সংস্থা, দাতা ও উন্নয়ন সহযোগীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

চকরিয়ায় ২ ভূয়া ডাক্তার : ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

টেকনাফে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩৮০ পরিবারকে জরুরি সহায়তা দিচ্ছে যুব সংগঠন

আপডেট সময় : ০১:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬