ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা

টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে মো. আরফাত (১৩) নামে এক কিশোরকে অপহরণের অভিযোগ উঠেছে। পরে অজ্ঞাত অপহরণকারীরা ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানিয়েছে পরিবার।
‎
‎শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকায় পাহাড়ে মহিষ আনতে গেলে সে অপহরণের শিকার হয়।
‎
‎অপহৃত মো. আরফাত শামলাপুর পুরানপাড়া এলাকার আব্দুল মাবুদের ছেলে।
‎
‎আব্দুল মাবুদ বলেন, শুক্রবার পুরানপাড়া পাহাড়ের পাদদেশে মহিষ আনতে যাওয়ার পর থেকে আরফাতের খোঁজ মেলেনি। শনিবার সকালে একটি মোবাইল নাম্বার থেকে কল দিয়ে বলা হয় আরাফাতের মুক্তির বিনিময়ে ২০ লাখ টাকা দিতে হবে। এ ঘটনায় পরিবারের সদস্যদের মাঝে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা আরফাতকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়েছে।
‎
‎এদিকে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:গিয়াস উদ্দিন টিটিএনকে জানান,অপহরনের বিষয়টি সঠিক কিন্তু মুক্তিপণের বিষয়টি তারা অবগত নন এছাড়া শিশুটি উদ্ধারে চেষ্টা চলছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
‎
‎কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী পরিবারের তথ্য অনুযায়ী, গত দেড় বছরে টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ জনের বেশি মানুষ অপহরণের শিকার হয়েছেন। তাদের অধিকাংশকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়া হলেও, কয়েকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং কিছু ভুক্তভোগী এখনো নিখোঁজ রয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ সংক্রান্ত অসত্য ও বিভ্রান্তিকর খবরের প্রতিবাদ

টেকনাফে কিশোরকে অপহরণ, ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আপডেট সময় : ০৫:২৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬