ঢাকা ০১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী ধর্ম যার যার রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী মহানবমী আজ, শুরু দেবীর বিদায়ের ক্ষণগণনা আমাকে দেখলে তো লোকে সংবিধান বলে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ অভিযানে কক্সবাজার সদর থানা পুলিশের হাতে গ্রেপ্তার ৯ আইডিইবির সদস্যপদ পেলেন কক্সবাজারের ডিপ্লোমা প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু কক্সবাজারে দায়ের করা ধর্ষণ মামলায় সেই রাজুর ৩ দিনের রিমান্ড এক দিনে দুই দফা ডাকাতি : ঈদগাঁও-ঈদগড় সড়কে ফের আতংক এআই দিয়ে কণ্ঠ নকল করে অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছে কচ্ছপিয়ার সোহেল সিকদার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে কক্সবাজারের পূজামণ্ডপে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু আইনের তোয়াক্কা না করে মেরিন ড্রাইভে ঝুঁকিপূর্ণ রিসোর্ট, ১০ প্রাণের বিনিময়েও জাগেনি প্রশাসন সৌদিতে নিহত প্রবাসীর পরিবার পেলো ক্ষতিপূরণ টেকনাফে একনলা বন্দুকসহ ‘ডাকাত’ করিম আটক পেকুয়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত, পুরস্কৃত ৪০ শিক্ষার্থী

জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার সকালে জেলা শিশু একাডেমির উদ্যোগে একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদু্জ্জামান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন,রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন অপরদিকে জাতীয় কবি- বিদ্রোহী কবি নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মকে উজ্জীবিত করে চলেছে। তাঁরই
অনুপ্রেরণা নিয়ে তরুণ সমাজ জেগে উঠেছে,যার বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ।

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে এতে সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম,জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তার, প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান বক্তব্য রাখেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

পরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে
রচনা,আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে পরিবেশিত হয় শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০২:৩১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫