ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি সাগরে ছাড়া হলো ৩১৪ সামুদ্রিক কাছিমের বাচ্চা বাপার প্রয়াত সভাপতি এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়িতে ২ টি পিস্তল,৪২ রাউন্ড গুলিসহ আটক ২ হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১ কোটি কানাডিয়ান ডলার দিচ্ছে কানাডা সশস্ত্র বাহিনীকে বহিঃশক্তি সমীহ করবে, জনগণ আস্থায় রাখবে: প্রধানমন্ত্রী আশা ভোসলে মারা গেছেন

জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

​কক্সবাজার জেলা কালেক্টরেট সহকারী সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার (১১ এপ্রিল) সকালে শহরের কোর্ট হিলের সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি স্বপন কান্তি পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল সংগঠনের বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন।

​সভার শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফরিদুল আলম বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে সমিতির বিগত দিনের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

সভায় উপস্থিত কক্সবাজার জেলা শাখার সাধারণ সদস্যবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও ফলপ্রসূ করার লক্ষে বিভিন্ন গঠনমূলক আলোচনায় অংশ নেন।

​দীর্ঘ আলোচনা ও পর্যালোচনার পর উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে সমিতির বর্তমান কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়। নতুন এই কমিটিতে মোহাম্মদ জোবাইরকে আহ্বায়ক এবং মোহাম্মদ মিজানুর রহমান ও মনির উদ্দিনকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

​সভার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে উপস্থিত সদস্যবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একইসাথে নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনের কার্যক্রম ভবিষ্যতে আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য

আপডেট সময় : ০৮:৪১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬