ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪৫ বছর পর চকরিয়ায় মা-বাবার খোঁজে নেদারল্যান্ডসের সেলিনা নাইক্ষ্যংছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনেরই বাড়ি চকরিয়ায় বিনা দোষে কাউকে গ্রেফতার না করার অনুরোধ এমপি কাজলের টেকনাফের পাহাড়ে ৩ ম/র/দে/হ গেল কোথায়? ৪ ঘন্টার অভিযানে মিলেনি কিছুই! কক্সবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ৭ নভেম্বরের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী কক্সবাজারগামী শিক্ষাসফরের বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ ঐক্যবদ্ধ থাকলে আর পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় গ্রেফতার ২৭ ২য় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন গেলো ১৫৫৪ পর্যটক চৌফলদন্ডি ইউপি নির্বাচনে জামায়াতের প্রার্থী ফোরকান মাহমুদ উখিয়ায় পাহাড়ের পাদদেশ থেকে বু/লে/টপ্রুফ ভেস্ট ও অ/স্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার‌্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, প্রধান সড়ক,সমুদ্র সৈকতসহ যে কোন এলাকায় অনাকাঙ্খিত মৃত্যুর ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। এ ধরনের মৃত্যুরোধে বিভিন্ন উদ্যোগ নেয়া হচ্ছে।

এ ছাড়া কোভিড বিষয়ে সকলকে সতর্ক থাকার অনুরোধ জানান জেলা প্রশাসক।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলম,অতিরিক্ত
পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী,সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হক,বিএনপি জেলা সভাপতি সাবেক হুইপ শাহজাহান চৌধুরী,প্রেসক্লাব সভাপতি মাহবুবর রহমান, ছাত্র প্রতিনিধি যিনিয়া শারমিন রিয়াসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় মানব পাচার প্রতিরোধ ও মাদকবিরোধী অভিযান,অবৈধভাবে সরকারি জমি দখল,পাহাড় কাটা, অবৈধ টমটমসহ বি়ভিন্ন অনিয়মের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, ট্রাফিক ব্যবস্থাপনা,বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এর আগে চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা,চোরাচালান মামলা ,নারী ও শিশু পাচাররোধ সংক্রান্ত মামলা মনিটরিং কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৫৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫