ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ বিশ্ব গণ্ডার দিবস আজ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ আসছেন কক্সবাজার : যাবেন টেকনাফ,কুতুবদিয়া ও পেকুয়ায় ৩ দিনের সফরে কক্সবাজার আসছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী ১ দিনের সফরে কক্সবাজার আসছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ঈদগড় ইউপি নির্বাচনে সৌদি প্রবাসী মঈন উদ্দিনের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযান : গ্রেপ্তার ১০ মহেশখালীতে স্কুলছাত্রকে ডিশের ক্যাবল দিয়ে পিটিয়ে জখম করলো শিক্ষক, থানায় অভিযোগ হঠাৎ রোহিঙ্গা ক্যাম্পে পরিস্থিতি দেখতে ৮ এপিবিএনের অধিনায়ক, যা বললেন রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কা, ঘটনাস্থলেই শিশুর মৃত্যু ব্যবসায়িক দ্বন্দ্বে মানসিক চাপ, সৌদি আরবে লোহাগাড়ার যুবকের মরদেহ উদ্ধার লোহাগাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় চার যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ চাকরি দেয়ার নামে কিশোর অপহরণ : উখিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গ্রেপ্তার পুলিশ সুপারের বক্তব্যের নিন্দা কক্সবাজার আইনজীবী সমিতির : জেলা জজকে অবহিত করার সিদ্ধান্ত

জুলাই’র শেষ দিকে নামছে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট

জুলাই মাসের শেষ দিকে কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) সম্প্রসারিত রানওয়ে, নির্মাণাধীন টার্মিনাল ভবন ও রানওয়ের লাইটিং সিস্টেম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এ সময় দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে তিনি নির্দেশ দেন।

বেবিচক চেয়ারম্যান বলেন, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। তিনি বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত একটি তথ্য অধিকার বিষয়ক কর্মশালারও উদ্বোধন করেন।

বিমানবন্দর সূত্র জানায়, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রায় এক দশক আগে প্রকল্প হাতে নেওয়া হয়। এতে রানওয়ে ৯ হাজার ফুট থেকে ১০ হাজার ৭০০ ফুটে সম্প্রসারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৩০০ ফুট রানওয়ে সাগরের পানির ওপর নির্মিত, যা দেশে প্রথমবারের মতো।

চলতি মাস জুনের মধ্যে নতুন টার্মিনালের নির্মাণ শেষ করার নির্দেশনা থাকলেও, সময়মতো কাজ শেষ না হলে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে ইমিগ্রেশন, কাস্টমসসহ প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে বেবিচক।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৭৯৪ কোটি ৩১ লাখ টাকা, যা সম্পূর্ণ অর্থায়ন করছে বেবিচক।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে নিম্নচাপ : সারাদেশে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমবে তাপদাহ

জুলাই’র শেষ দিকে নামছে কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট

আপডেট সময় : ০৪:০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫