ঢাকা ০৬:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি পেকুয়ায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব উপলক্ষে দুই দিনব্যাপী মহোৎসব সম্পন্ন বাফুফের একাডেমিক স্বীকৃতি পেয়েছে কালারমারছড়া ফুটবল একাডেমি সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা বাইকের জন্য প্রাণ দিতে হলো সাইফুলকে! কক্সবাজার সদর থানা পুলিশের অভিযান : ২৪ ঘন্টায় আটক ২১ সাবরাং থেকে মিঠাছড়ির ৫ অপহৃত উদ্ধার : গ্রেপ্তার ১ কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার ইয়াবাসহ শরীফা নামের ছাত্রী গ্রেপ্তার ভারতে পরলোকগত আ ফ্রু রাখাইনের শেষকৃত্য সম্পন্ন এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম মরদেহ উদ্ধার মহেশখালীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের ৫৩ জনের নামে মামলা প্রাইভেট কারে তল্লাশি: ৮৯ হাজার ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১, পলাতক ৩ জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সামাজিক সম্মেলনে যোগ দেবেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক কাউন্সিল (ECOSOC) আয়োজিত দ্বিতীয় বিশ্ব সামাজিক সম্মেলন ২০২৫-এ অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন সেন্টার ফর এনভায়রনমেন্ট, হিউম্যান রাইটস এন্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিইএইচআরডিএফ)- এর প্রধান নির্বাহী ও মানবাধিকারকর্মী মোঃ ইলিয়াছ মিয়া। জাতিসংঘ সচিবালয়ের প্রেরিত আনুষ্ঠানিক নিশ্চিতকরণ অনুযায়ী, তিনি বাংলাদেশের নাগরিক সমাজের প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশগ্রহণ করবেন।

সম্মেলনটি অনুষ্ঠিত হবে ৪–৬ নভেম্বর ২০২৫ তারিখে কাতারের রাজধানী দোহা শহরের কাতার ন্যাশনাল কনভেনশন সেন্টার (QNCC)-এ। প্রাক-সম্মেলন কার্যক্রম শুরু হবে ৩ নভেম্বর। ১৯৯৫ সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত প্রথম বিশ্ব সামাজিক সম্মেলনের ৩০ বছর পূর্তি উপলক্ষে এবার দ্বিতীয়বারের মতো জাতিসংঘ এই আয়োজন করছে।

এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, দারিদ্র্য বিমোচন, পূর্ণাঙ্গ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা। বিশ্বব্যাপী বৈষম্য, প্রযুক্তিগত পরিবর্তন ও সামাজিক জটিলতার প্রেক্ষাপটে এই সম্মেলন সামাজিক উন্নয়নের প্রতি নতুন বৈশ্বিক অঙ্গীকার প্রদর্শন করবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসসহ বিশ্বের রাষ্ট্রপ্রধান, সরকার প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও তরুণ নেতৃত্ব এতে অংশ নেবেন।

মোঃ ইলিয়াছ মিয়া বলেন, “জাতিসংঘের এই বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ নেতৃত্ব হিসেবে অংশগ্রহণ আমার জন্য এক গর্বের বিষয়। আমি এই সম্মেলনে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক বাস্তবতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও মানবাধিকার সংকট তুলে ধরব।”

সিইএইচআরডিএফ-এর পক্ষ থেকে জানানো হয়, “এই সম্মেলনে বাংলাদেশের তরুণ প্রতিনিধি হিসেবে মোঃ ইলিয়াছ মিয়া’র অংশগ্রহণ শুধু সংস্থার নয়, বরং দেশের নাগরিক সমাজ, পরিবেশ ও মানবাধিকার আন্দোলনের জন্য একটি ঐতিহাসিক অর্জন।”

জাতিসংঘের তথ্য অনুযায়ী, দোহা সম্মেলন বিশ্বব্যাপী সামাজিক ন্যায়বিচার, আস্থা পুনর্গঠন ও মানবিক মূল্যবোধভিত্তিক নীতিনির্ধারণে নতুন দিকনির্দেশনা প্রদান করবে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সাথে নিহত একরামের পিতা-মাতার সাক্ষাত: সন্তান হত্যার বিচার দাবি

জাতিসংঘ সামাজিক সম্মেলনে যোগ দেবেন সিইএইচআরডিএফ প্রধান নির্বাহী মোঃ ইলিয়াছ মিয়া

আপডেট সময় : ০৭:৫১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫