ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী ঈদুল আজহার পর ইউপি-পৌর ভোট সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ৮ এপ্রিল ভূমধ্যসাগরে নৌযান ডুবে ৭০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ, উদ্ধার বাংলাদেশিসহ ৩২ জামিন পেলেন বাউলশিল্পী আবুল সরকার ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম দাম বাড়ছেই, হরমুজ দীর্ঘ সময় বন্ধ থাকলে আসবে বড় বিপদ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর ‘আগের অবস্থায়’ ফিরবে না: ইরান সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের প্রথম একনেক বৈঠক আজ, অগ্রাধিকার পাচ্ছে ১৭ প্রকল্প এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প চৌফলদন্ডীতে ৬০ বছরের বৃদ্ধা গুলিবিদ্ধ রোহিঙ্গা ক্যাম্পে ইস্টার সানডে উদযাপিত: সম্প্রীতি ও আলোর বার্তা রোহিঙ্গা নারীকে নৃশংসভাবে পঙ্গু করার চাঞ্চল্যকর মামলার ৩ আসামি র‍্যাবের জালে মাটিতে পুঁতে আলোচিত ছৈয়দ হ/ত্যা, পালংখালীতে প্রকাশ্যে ঘুরছে আসামিরা

জনপ্রতিনিধি হিসেবে তোলা ছবি নিয়ে ষড়যন্ত্র চলছে – বিএনপি নেতা মনজুর আলম

উখিয়ার হলদিয়াপালং ইউনিয়ন বিএনপি (উত্তর) আয়োজিত সম্মেলন ও দ্বিবার্ষিক কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে সর্বোচ্চ ভোট পেয়েছেন ইউপি সদস্য মনজুর আলম।

৪ জানুয়ারি এই সম্মেলন হলেও এখনো কমিটি ঘোষণা করা হয়নি। এর আগে মনজুর আলম একই পদে দুই বার দায়িত্বে ছিলেন।

একটি চক্র তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে  বলে জানিয়ে তিনি বলেন, ” পতিত স্বৈরাচার সরকার আমলে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি’র সাথে থাকা ছবি ব্যবহার করে  চক্রান্তকারীরা ষড়যন্ত্রে লিপ্ত। ”

জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বপালন কালে এমন ছবি থাকা স্বাভাবিক আর এটি নিয়ে ইস্যু তৈরি করা হাস্যকর ও নিন্দাজনক বলে উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত ছবিটি যাচাই করে জানা যায়, মরিচ্যাপালং উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচনে জয়ী প্রার্থীদের নিয়ে সাথে ঐ ছবি তোলা হয়েছিলেন এবং বদি তখন সে কমিটির সভাপতি।

পারিবারিকভাবে দীর্ঘযুগ ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত মনজুর, দলের সিদ্ধান্তই তার কাছে চূড়ান্ত বলে জানান এই বিএনপি নেতা।

এদিকে খুব শীঘ্রই হলদিয়াপালং ইউনিয়ন (উত্তর) বিএনপির কমিটি ঘোষণা করা হবে জানিয়েছেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

সচল হলো টেকনাফ স্থলবন্দর,সীমান্ত বাণিজ্য হবে মিয়ানমার সরকারের সাথে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

জনপ্রতিনিধি হিসেবে তোলা ছবি নিয়ে ষড়যন্ত্র চলছে – বিএনপি নেতা মনজুর আলম

আপডেট সময় : ০৬:২৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫