ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি বিএসপিএ কক্সবাজারের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন: মাহবুবসভাপতি, সুমন সম্পাদক টিটিএনের প্রতিনিধি সম্মেলন: নব উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়

চকরিয়া পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত 

কক্সবাজারের চকরিয়া পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ ডিসেম্বর বিকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুল মাঠে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার।সম্মেলনে উদ্ধোধক ছিলেন কক্সবাজার মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি হালেছা বেগম।

চকরিয়া পৌরসভা জাতীয়তাবাদী
মহিলা দলের সভাপতি রিফাত হায়দারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াছমিন জান্নাত বিউটির সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন,চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম,কক্সবাজার জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. কুতুবউদ্দিন প্রমুখ।

এদিন দুপুর থেকে পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে স্ব স্ব ওয়ার্ডের মহিলা দলের সভাপতি, সম্পাদকের নেতৃত্বে গ্রাম থেকে হাজার হাজার নারীরা সম্মেলন স্থলে আসতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয় পৌরসভা মহিলা দলের সম্মেলন স্থল। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার বলেন, এই দেশে আর আওয়ামী লীগের সন্ত্রাসীদের ঠাঁই হবে না।কারণ তারা বিগত ১৭ বছর মানুষকে কষ্ট দিয়েছে। লুটপাট করেছে, দেশের টাকা আত্মসাৎ করেছে। চকরিয়া-পেকুয়ায় বিএনপি নেতাকর্মীদের ঘরে থাকতে দেয়নি। মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে কক্সবাজার মহিলা দলের সাংগঠনিক সম্পাদক জুবাইদা আক্তার, পৌরসভা ১,২,৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাশেদা বেগম,পৌরসভা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম ফোরকান, সাবেক পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক রানা হামিদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

চকরিয়া পৌরসভা জাতীয়তাবাদী মহিলা দলের সম্মেলন অনুষ্ঠিত 

আপডেট সময় : ০৬:৪০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪