ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ

চকরিয়ায় শহীদ হওয়া সেনা কর্মকর্তা তানজিম স্মরণে সেনাবাহিনীর শ্রদ্ধা

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন(২৩)।

এক বছর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাত ৩টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘তিনি সেইদিন সাহসিকতার সঙ্গে একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’ ‘

মাত্র ২৩ বছর বয়সে শহীদ তানজিমকে আত্মত্যাগের জন্য মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।

তানজিমের নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

যাদের মধ্যে ১২ জন আসামী কারাগারে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ট্যাগ :

চকরিয়ায় শহীদ হওয়া সেনা কর্মকর্তা তানজিম স্মরণে সেনাবাহিনীর শ্রদ্ধা

আপডেট সময় : ০১:৪০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫