ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা টেকনাফে অপহরণের দুই দিন পর রোহিঙ্গা কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক টেকনাফে মুক্তিপণ আদায়ের পরও অপহৃত ঈদগাঁওর ২ বাসিন্দা উদ্ধার পেকুয়ার শিলখালীতে মাদকবিরোধী অভিযান, আটক ২ মুরগির ওজনে কারসাজি : ৩ কেজি ৩০০ গ্রাম বলে বিক্রি, অন্য দোকানে ওজন ২ কেজি ২০০ গ্রাম বিষপান করে উখিয়া হাসপাতালে দিনমজুর মমতাজ : অ্যাম্বুলেন্স দিল না হাসপাতাল কর্তৃপক্ষ জসিম উদ্দিন হেলাল কে ভারতে নিয়ে যাওয়া হচ্ছে : দোয়া কামনা পরিবারের ঈদগাঁও উপজেলা সমবায় অফিসারের নিয়োগকৃত পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির নির্বাচন কমিটি বাতিল বাঁকখালী নদীকে সংকটাপন্ন ঘোষণা, দখলদার উচ্ছেদে হাইকোর্টের পুর্ণাঙ্গ রায় চট্রগ্রামে পুলিশের উপর হামলা: সন্ত্রাসী ‘বিহারী বগা’কে প্রধান করে ২৭১ জনের বিরুদ্ধে মামলা রান্নাঘর রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা উখিয়া প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন : সভাপতি শাহীন,সহ-সভাপতি সেলিম, সম্পাদক ফারুক কলেজে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ইমতিয়াজের মৃত্যু সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে থার্ড টার্মিনাল

চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ডা’কা’তি: মূলহোতাসহ আটক-৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় রশি টেনে ফাঁদ তৈরি করে ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে হুমায়ুন কবির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ঘটনায় জড়িত থাকার কথা সে স্বীকার করেছে।বিষয়টি নিশ্চিত করেন চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে চকরিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হুমায়ুন কবির স্বীকারোক্তিমূলক এ জবানবন্দি দেয়। হুমায়ুন কবির বান্দরবান জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে।

রোববার দুপুরে আসামি হুমায়ুন কবির কতৃক আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়ার পরপর চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনায় জড়িত অপরাপর ডাকাতদের ধরতে অভিযান শুরু করে।অভিযানের একপর্যায়ে পুলিশ লামার ইয়াংছা এলাকা থেকে ডাকাত ফরিদুল আলম ও হামিদ হোছাইন নামের ২ ডাকাত কে আটক করে।

এসময় ডাকাতদের ধাওয়া করার সময় পড়ে গিয়ে গুরুতর আহত হন ওসি তৌহিদুল আনোয়ার।

বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর) রাতে মাহমুদুল হক সহ উখিয়ার তিনজন ও ঈদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে দুটি মোটরসাইকেল যোগে খাগড়াছড়ি জেলার ‘সাজেক’ পর্যটন কেন্দ্রে যাচ্ছিলেন। রাত ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং ঢালা এলাকায় পৌঁছলে একদল দূর্বৃত্ত রশি টেনে তাদের গাড়ি দুটি গতিরোধ করে।এ সময় মোটরসাইকেল আরোহী ৪ জনকে কুপিয়ে জখম করে গাড়ি ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনায় নিহত হয় মাহমুদুল হক নামে উখিয়ার এক যুবক।
তিনি উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার নবী হোসেনের ছেলে।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ ৭ জনের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন,মালুমঘাটে যুবক নিহতের ঘটনায় মামলা হওয়ার পর প্রথমে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে এজাহারভুক্ত আরোও দুইজন আসামিদের গ্রেপ্তার করা হয়।বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

২ দশকেরও বেশী সময় পর রামুর হাতে শিরোপা

চকরিয়ায় মহাসড়কে রশি টেনে ডা’কা’তি: মূলহোতাসহ আটক-৩

আপডেট সময় : ১১:৪৫:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫