ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার মহেশখালীতে জমিসংক্রান্ত বিরোধ: প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন একজনের মৃত্যু চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু উখিয়ায় গৃহবধূ হত্যা: যুবকের দায় স্বীকার মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ কক্সবাজারে পেট্রোল সংকট, স্পিডবোট, পর্যটন, মৎস্য ও পরিবহন খাত নিয়ে শঙ্কা লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে: নিহত ২ মেরিন ড্রাইভে কারের ধাক্কায় পথচারী নিহত মির্জা আব্বাসের জন্য দোয়া চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাগেরহাটে ১৪ মৃত্যু: নববধূকে নিয়ে বরের আর বাড়ি ফেরা হল না স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা তেল বিক্রির অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যা বলল রাশিয়া মাঠ প্রশাসন সাজাচ্ছে নতুন সরকার : ঈদের আগেই প্রজ্ঞাপন কেমন হওয়া উচিত সেহরি-ইফতার রোজা : নফসের বিরুদ্ধে জিহাদ

চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু

চকরিয়ায় মসজিদের পুকুরে গোসল করতে নেমে মো. আবদুল হামিদ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের সময় উপজেলার কাকারা ইউনিয়নের সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় সাকের মুহাম্মদ চর এলাকার এক তামাক চাষির বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর একটার দিকে আবদুল হামিদ সাকের মুহাম্মদ চর পুরাতন জামে মসজিদের পুকুরে গোসল করতে নামেন। ডুব দেয়ার কিছুক্ষণ পরও তিনি ওপরে না ওঠায় সেখানে থাকা লোকজনের সন্দেহ হয়।

পরে প্রায় ৪০ মিনিট খোঁজাখুঁজির পর স্থানীয়রা তাঁকে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাঁকে চকরিয়া সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, জুমার নামাজের সময় এ ঘটনা ঘটায় প্রথমে বিষয়টি কেউ বুঝতে পারেননি। দীর্ঘ সময় ধরে তাঁকে পানির ওপর না দেখে খোঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাঁকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :

চকরিয়ায় মসজিদের পুকুরে ডুবে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬