ঢাকা ০১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি কুয়েতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু ফেব্রুয়ারিতে দেশে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৪৭ জন চুক্তি করতে যুক্তরাষ্ট্রকে ডাকছে ইরান: ট্রাম্প আল আকসা মসজিদে জুমার নামাজে নিষেধাজ্ঞা দিল ইসরাইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্র উখিয়ার রেজুখালে রাতভর প্রার্থনার পর সকালে মিলল কিশোরের মরদেহ আজান পর্যন্ত সেহরি খেলে রোজা হবে কি না, জেনে নিন চট্টগ্রামে দরবেশকাটা সমিতির দোয়া ও ইফতার মাহফিল রাশিয়ার ফাঁদে ট্রাম্প! মধ্যপ্রাচ্যের নতুন ‘বাদশা’ ইরান? কলাতলীর সংঘর্ষের কারণ কি? সেন্ট মার্টিনের কাছে ধরা পড়ল পাঁচ মণ ওজনের বোল মাছ, বিক্রি ২ লাখ ৫৫ হাজার টাকায় রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান নিজের পুরস্কার উৎসর্গ করলেন দর্শকদের উখিয়া–টেকনাফ জাতীয়তাবাদী ছাত্র ফোরামের ইফতার ও দোয়া মাহফিল

‘গতকালের রায়ের’ পর এটা আরেকটা জয়: উপদেষ্টা আসিফ

“২০০৩ সালের পর বাংলাদেশ প্রথমবারের মতো জিতলো এবং গতকালের রায়ের পর এটা আমাদের জন্য আরেকটা বিজয়।”

ফুটবলের এশিয়া কাপের বাছাই পর্বে বাংলাদেশ দল ভারতকে পরাজিত করার পর এমন মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

‘‌গতকালের রায়’ বলতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচু্যত শেখ হাসিনার ফাঁসির আদেশকে ইঙ্গিত করেছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদ।

এশিয়ান কাপ বাছাইয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় স্টেডিয়ামে মোরছালিনের একমাত্র গোলে বাংলাদেশ দারুণ জয় পায়।

ভারতের বিপক্ষে দীর্ঘ ২২ বছরের জয় খরা কাটাল বাংলাদেশ। ২০০৩ সালের ১৮ জানুয়ারি  সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে ২-১ গোলে জয় পায় বাংলাদেশ।নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতায় থাকার পর অতিরিক্ত সময়ে ৯৮ মিনিটে গোল করেন মতিউর রহমান মুন্না। তার সেই গোল্ডেন গোলেই বাংলাদেশ চলে যায় স্বপ্নের ফাইনালে। পরে বাংলাদেশ মালদ্বীপকে হারিয়ে জিতেছিল সাফ চ্যাম্পিয়নশিপ।

২২ বছর পর আবার সেই একই মাঠে বাংলাদেশ বিজয়ের পতাকা উড়াল। নিয়মরক্ষার ম্যাচে ভারতকে দারুণ ফুটবল উপহার দিয়ে জিতল বাংলাদেশ।

এই আনন্দঘন মুহূর্তে অভিব্যক্তি জানান আসিফ মাহমুদ। তার পাশে ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং বিডার (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) চেয়ারম্যান আশিক চৌধুরী।

আশিক চৌধুরীর আশা করেছিলেন তিন গোলে বাংলাদেশ জিতবে। অবশ্য জয় তো জয়ই। ফলে তারা সবাই খুশি।

ট্যাগ :

হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ : রাষ্ট্রপতি

‘গতকালের রায়ের’ পর এটা আরেকটা জয়: উপদেষ্টা আসিফ

আপডেট সময় : ১১:২৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫