ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোজার ধর্মীয় গুরুত্ব রামুতে পুলিশের অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ আটক নারী সীমান্তে মাদককারবারির সাথে বিজিবির গুলি বিনিময়: পৌনে ১০ লাখ ইয়াবা উদ্ধার শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীদের স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর দেশে ‘মব কালচার শেষ’: স্বরাষ্ট্রমন্ত্রী ফুটবলার মেসুত ওজিল ও তুরস্কের প্রেসিডেন্ট পুত্র বিলাল কক্সবাজার আসছেন বৃহস্পতিবার কক্সবাজারের আকাশে দেখা গেলো রমজানের চাঁদ : রোজা শুরু বৃহস্পতিবার উখিয়ায় ধুয়ে মুছে পরিষ্কার করা হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের অফিস সাগরে পথে সিমেন্ট পাচারকালে আটক ১১ ভাই সম্বোধন করে প্রধানমন্ত্রীর কাছে সাবেক ছাত্রদল নেতা এনামের খোলা চিঠি অটোরিকশা থেকে ২ লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার দেড় কিলোমিটার ধাওয়া করে দেড় লাখ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১ যত দ্রুত সম্ভব পৌর-সিটি ও উপজেলা নির্বাচনের ব্যবস্থা করবো: স্থানীয় সরকার মন্ত্রী টেকনাফে ট্রলারসহ ৫ জেলে ধরে নিয়ে গেল আরাকান আর্মি
আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে

গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

  • টিটিএন ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • 258

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণহত্যাকারী, সন্ত্রাসীদের বিএনপিতে কোনও ঠাঁই নাই উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দলীয়ভাবে নির্দেশনা দেওয়া আছে, যারা গণহত্যার সঙ্গে জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না।’

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও প্রেসক্লাবে মহাসচিবের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারা দেশে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা বিএনপিতে যোগদান করছেন, এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমার জানা নাই। তবে আমাদের চেয়ারম্যান সাহেবের (তারেক রহমান) নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী, গণহত্যা ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না।’

দেশে দুর্নীতি ও ফ্যাসিবাদ থেকে উত্তরণের উপায় জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ‘এর জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হবে। জনগণের শাসনকে স্থাপিত করতে হবে। জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট সে পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে। এ ছাড়া অন্য কোনও উপায় আছে বলে আমার জানা নেই।‘

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মমিনুল হক বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, আনসারুল হক, জেলা বিএনপির কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম শরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারেক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি কায়েস, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু প্রমুখ।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

রোজার ধর্মীয় গুরুত্ব

This will close in 6 seconds

আওয়ামী লীগ নেতাদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে

গণহত্যায় জড়িতদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৮:০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪