ঢাকা ১০:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লোহাগাড়ায় হেফজখানার শিক্ষক জাফর আলমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা উখিয়ার নিখোঁজ মাদ্রাসা ছাত্র টেকনাফে উদ্ধার, গ্রেপ্তার ২ পুজামন্ডপ পরিদর্শন করবেন : দুই দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন মন্ত্রী সাচিং প্রু দুই দিনের সফরে মঙ্গলবার কক্সবাজার আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ২৪ ঘন্টায় জেলায় তিন অগ্নিকাণ্ড হিমঘরে ১০ মরদেহ, ডিএনএ টেস্টের পর হস্তান্তর, ঘটনাস্থলে তদন্ত কমিটি, মামলায় কারাগারে রিসোর্ট ম্যানেজার ১৯ কোটি ৫৭ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি আলোচিত ইয়াবা মামলার আসামী সলিম উল্লাহ গ্রেফতার সাত খু’ন, মেজর সিনহা ও আবরার হ’ত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মালিক তানভীরের পোষা কুকুর সহ পালায় টুপটুপের কর্মীরা সাজেকে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক

চকরিয়ায় বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পাশের পুকুরে ডুবে মো. সাদিক (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনির কদ্দাছড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত সাদিক ওই এলাকার মো. পারভেজের ছেলে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে সাদিক বাড়ির আঙিনায় অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজন পুকুরের পানিতে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের আত্মীয় মো. হুমায়ুন কবির জানান, খেলতে খেলতেই অসাবধানতাবশত পুকুরে পড়ে তলিয়ে যায় সাদিক। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন। তিনি বলেছেন, আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, পুকুরে ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। লাশ দাফনের প্রস্তুতি চলছে। এমন মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক।

তার মতে, গ্রামাঞ্চলে বাড়ির পাশে অরক্ষিত পুকুর ও জলাশয়ের কারণে প্রায়ই শিশু দুর্ঘটনার ঘটনা ঘটছে। শিশুদের নিরাপত্তায় পরিবারকে আরও সতর্ক হওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ জলাশয়ের চারপাশে সুরক্ষা ব্যবস্থা জোরদারের দাবি তার।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

লোহাগাড়ায় এক দিনের ব্যবধানে দুই মৃত্যু, কিশোরীর পর সাবেক স্কুল দপ্তরীর মরদেহ উদ্ধার

খেলতে গিয়ে পুকুরে তলিয়ে যায় শিশু সাদিক

আপডেট সময় : ০৫:৫০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬