ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা বঙ্গবন্ধুর ১০৬তম জন্মদিন আজ পবিত্র শবে কদরের ফজিলত ও করণীয় রামুর টমটম চালক জিহাদ হত্যার প্রধান আসামি ‘টিকটকার’ আঁখি গ্রেপ্তার ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫২৮ ফ্লাইট বাতিল পেকুয়ায় আলোচিত মা–মেয়েকে সাজা দেওয়া সেই ইউএনও বদলি টানা ৭ দিনের ছুটি শুরু সৈকতে প্রশাসনের অভিযান: সুগন্ধার পর এবার কলাতলীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ রামুর উখিয়ারঘোনাতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল বাংলাদেশ-ভারত অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতা জোরদারের আলোচনা তেলের সংকট নেই, দাম বাড়ছে না: সেতুমন্ত্রী আজ পবিত্র শবে কদর হঠাৎ বৃষ্টি পর্যটন শহরে বিএসপিএ কক্সবাজার শাখার কার্যনির্বাহী সদস্য হলেন তারেক অসুস্থ রোগীদের মাঝে ইফতার বিতরণ করলেন ছাত্রদল নেতা জনি

খুটাখালীতে লবণ লু’ট ও লবণের মালিক কে মারধরের অভিযোগ…

চকরিয়া উপজেলার খুটাখালীতে ছাত্রলীগ নেতা মুবিনুল হক ও মোস্তাকের নেতৃত্বে লবণ লুট ও লবণ মালিকের উপর হামলার অভিযোগ উঠেছে।

রবিবার ( ২৩ নভেম্বর) সকালে খুটাখালীর ছিলখালী মাছঘোনা থেকে গর্জনতলীর মামুনুর রশীদের চাষকৃত লবন লুট করে নিয়ে যায় খুটাখালী পশ্চিম নয়াপাড়ার বাসিন্দা স্থানীয় ছাত্রলীগ নেতা মুবিনুল হক ও মোস্তাক আহমদ। পরে খবর পাওয়া যায় ইসলামপুরের “এ নূর” লবণ মিলে লুট করা লবণ বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে কথা বলতে লবণের মূল মালিক মামুনুর রশীদ ইসলামপুর “এ নূর” লবন মিলের মালিক এরশাদের সাথে কথা বলতে গেলে লবণ মিলের মালিক ও শ্রমিকদের সামনে মুবিনুল হক, মোস্তাক আহমদ সহ অজ্ঞাত আরো কয়েকজন মিলে লবণের প্রকৃত মালিক মামুনুর রশীদের উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে।পরে আহত মামুনুর রশীদকে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আহত মামুনুর রশীদ কক্সবাজার জেলা বিএনপির উপদেষ্টা, চকরিয়া কলেজের সাবেক প্রিন্সিপালআবু তাহের চৌধুরীর ভাতিজা। মূলত আবু তাহের চৌধুরীর পরিবারের যৌথ সম্পত্তিতে লবণ চাষ করে মামুনুর রশীদ মামুন।

এর আগেও মুবিন ও মোস্তাকের হাতে বেধড়ক মারধরের শিকার হয় মামুন। এই ঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। এমন অবস্থায় ফের মামুনকে হত্যার উদ্দেশ্য এই হামলা চালায় বলে অভিযোগ মামুনের পরিবারের।

তবে বিষয়টিকে অস্বীকার করেছে মুবিনুল হক।এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মুবিনুল হক জানান,এঘটনা সত্য নয়।লবণ তারা পূর্বেই বিক্রি করে ফেলেছে।এসব অভিযোগ সম্পুর্ণ মিথ্যা বলে দাবী করেন।

ট্যাগ :

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি: কক্সবাজার রেলস্টেশন ও বিমানবন্দরসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে ফ্রি ইন্টারনেট সেবা

খুটাখালীতে লবণ লু’ট ও লবণের মালিক কে মারধরের অভিযোগ…

আপডেট সময় : ১২:৩৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫