ঢাকা ০৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি দুই খুন ভাবিয়ে তুলেছে খোদ পুলিশকে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের হাতে খুন হলো চকরিয়ার কিশোর সাজিদ সাংগঠনিক গতি বাড়াতে এমজেএ কক্সবাজারের সভা, নতুন সদস্য আহ্বান ও উপ-কমিটি গঠন কুতুবদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বরযাত্রীর গাড়ি, শিশুসহ ৪জন আহত নতুন গণমাধ্যম নিয়ে আসছেন সাকিব রামুতে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার টেকনাফে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ টেকনাফ ও ইনানী থেকে সাগর পথে মালয়েশিয়া যাত্রা: আন্দামান সাগরে ট্রলারডুবি,উদ্ধার ৯, নিখোঁজ ২ শতাধিক সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করলেন অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না রোগীর সেবায় ২৪ ঘন্টা জরুরি বিভাগ সচল রাখতে হবে-এমপি কাজল ২ দিনের সফরে সোমবার কক্সবাজার আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জেলা কালেক্টরেট সহকারী সমিতির নতুন কমিটি: জুবাইর আহবায়ক, মিজান সদস্য চুরি-ছিনতাই রোধ, পরিবহন নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য নিয়ে আলোচনা জনরায় উপেক্ষিত হলে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি

খালের পানিতে বাঁধ দিয়ে মাছ চাষ : জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ বাঁধ অপসারণ করলো পৌরসভা

কক্সবাজার পৌরসভার ৫ ও ৬ নং ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসনে খালে মাছ চাষের জন্যে দেওয়া বাঁধ অপসারণ করেছে পৌরসভা।

রবিবার (৬ জুলাই ২৫) সকালে পৌরসভার পশ্চিম এসএম পাড়া সামরাই খালের মোহনায় অভিযান চালিয়ে এই বাঁধ অপসারণ করা হয়। এতে বর্ষায় কৃত্রিম জলাবদ্ধতা কিছুটা হলেও কমবে বলে আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

জানা যায়,  সামরাই খালের মোহনায় এ বাঁধের জন্য বৃষ্টি হলে স্থানীয় ১০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। এবং চলাচলের ভোগান্তিতে পড়ে।

বাঁধ অপসারণের সময় খালে মাছ চাষের জন্যে বাঁধ দেওয়া আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে সতর্ক করা হয়। আব্দুল্লাহ বর্ষা মৌসুমে বাঁধ না দেয়ার অঙ্গীকার করেন।

পৌরসভার সি আই কবির হোসাইন  জানান,  স্থানীয়দের আবেদন এর প্রেক্ষিতে পৌর প্রশাসক এর নির্দেশনায় বর্ষায় বৃষ্টির পানিতে যাতে জলাবদ্ধতা সৃষ্টি না হয় এবং দ্রুত পানি নিষ্কাশনের জন্য এ উদ্যোগ দেওয়া হয়েছে।

সামরাই খাল রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার পৌরসভা ৬ নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়া, পেতা সওদাগর পাড়া ,  সুকলাদাশ পাড়া, মল্লিক পাড়া, সিকদার পাড়াসহ বৃহৎ এলাকার মানুষ বৃষ্টি হলেই সামরাই খালের পানিতে চলাচলের ভোগান্তিতে পড়েন এবং বাড়িঘরে পানি উঠে যায় । তাই পৌরসভার মাধ্যমে পানি নিষ্কাশনের জন্য  অবমুক্ত করা হয়।  এর মাধ্যমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা কমেছে।

এসময় ইমরান সিকদার, মোহাম্মদ জসিম উদ্দিন,  এড. আবু হেনা মুস্তফা কামাল, মুছা খালেক, মনিরুল হক, নুরুল আমিন, নুরুল হুদা, রুবেলসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

তীব্র গরমেও পর্যটকের ঢল, নোনাজলে খুঁজছে স্বস্তি

খালের পানিতে বাঁধ দিয়ে মাছ চাষ : জলাবদ্ধতা নিরসনে খালের অবৈধ বাঁধ অপসারণ করলো পৌরসভা

আপডেট সময় : ১২:৪২:৩০ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫